সূক্ষ্মকোণ কাকে বলে
জ্যামিতিতে কোণ একটি মৌলিক ধারণা। বিভিন্ন ধরনের কোণের মধ্যে সূক্ষ্মকোণ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কোণ, যা প্রাথমিক গণিত থেকে উচ্চতর জ্যামিতি পর্যন্ত ব্যবহৃত হয়।
টিউটোরিয়ালটি শেষে আপনি যা শিখবেন—
- সূক্ষ্মকোণ কাকে বলে
- সূক্ষ্মকোণের একাধিক সংজ্ঞা, চিত্র ও উদাহরণ
এই পেজে সূক্ষ্মকোণের সংজ্ঞা, পরিমাপ, চিত্র ও উদাহরণ সহজভাবে আলোচনা করা হয়েছে।
সূক্ষ্মকোণের পরিচিতি
যখন দুটি রশ্মি একটি সাধারণ বিন্দুতে মিলিত হয়, তখন একটি কোণ তৈরি হয়। এই কোণের পরিমাপ যদি ৯০° এর কম হয়, তবে সেই কোণকে সূক্ষ্মকোণ বলা হয়।
সূক্ষ্মকোণ সাধারণত ছোট বা সংকীর্ণ কোণ হিসেবে দেখা যায়। উদাহরণস্বরূপ ৩০°, ৪৫°, ৬০° ইত্যাদি কোণ সূক্ষ্মকোণের অন্তর্ভুক্ত।
সূক্ষ্মকোণের সংজ্ঞা
যে কোণের পরিমাপ ০° এর বেশি কিন্তু ৯০° এর কম, তাকে সূক্ষ্মকোণ (Acute Angle) বলা হয়।
গাণিতিকভাবে,
অর্থাৎ, θ এর মান যদি ০° এবং ৯০° এর মধ্যবর্তী হয়, তাহলে কোণটি সূক্ষ্মকোণ হবে।
সূক্ষ্মকোণের চিত্র
নিচে সূক্ষ্মকোণের একটি চিত্র দেখানো হলো:
এই চিত্রে একটি সূক্ষ্মকোণ দেখানো হয়েছে যেখানে দুটি রশ্মি OA এবং OB একটি সাধারণ বিন্দু O থেকে উৎপন্ন হয়েছে। রশ্মি দুটি পরস্পরের মধ্যে ৯০° এর কম কোণ তৈরি করেছে, যা সূক্ষ্মকোণের বৈশিষ্ট্য নির্দেশ করে। চিত্রে কোণের মান θ দ্বারা প্রকাশ করা হয়েছে এবং θ এর মান ৯০° এর কম। এটি জ্যামিতিতে সূক্ষ্মকোণের সংজ্ঞা বোঝাতে ব্যবহৃত একটি মৌলিক চিত্র।
এই পেজে কেবল সূক্ষ্মকোণ কাকে বলে — তা তুলে ধরা হয়েছে।
👉কোণের সংজ্ঞা জানতে দেখুন:
কোণ কাকে বলে পেজটি।
👉 আর কোণের গঠন ও সম্পূর্ণ বিশ্লেষণ পেতে পড়ুন:
কোণ বিষয়ক পিলার পেজটি।
তিনটি ভিন্ন পরিমাপের সূক্ষ্মকোণ চিত্র
নিচে ভিন্ন ভিন্ন পরিমাপের তিনটি সূক্ষ্মকোণের চিত্র দেখানো হলো:
সূক্ষ্মকোণের উদাহরণ
- ৩০° একটি সূক্ষ্মকোণ
- ৪৫° একটি সূক্ষ্মকোণ
- ৬০° একটি সূক্ষ্মকোণ
- ৮০° একটি সূক্ষ্মকোণ
বাস্তব জীবনে ঘরের দরজায়- চৌকাঠের সাথে দরজার কোণ, ঘড়ির কাঁটার মধ্যবর্তী ছোট কোণ ইত্যাদি সূক্ষ্মকোণের উদাহরণ।
আরেকটি বাস্তব উদাহরণ: একটি ঘড়িতে যখন ঠিক ২টা বাজে, তখন ঘড়ির ঘণ্টার কাটা ও মিনিটের কাটার মধ্যে ৬০০ কোণ তৈরি হয়। অর্থাৎ, ঘড়ির কাটা দুইটির মধ্যে তখন একটি সূক্ষ্মকোণ উৎপন্ন হয়।
ভিডিও: সূক্ষ্মকোণ কাকে বলে – চিত্রসহ সম্পূর্ণ ব্যাখ্যা
সূক্ষ্মকোণের সংজ্ঞা ও মৌলিক ধারণা — চিত্রসহ বিশ্লেষণ করা হয়েছে।
ভিডিও সারসংক্ষেপ: এই ভিডিওতে সূক্ষ্মকোণের মৌলিক ধারণা ধাপে ধাপে ব্যাখ্যা করা হয়েছে। প্রথমে দুটি রশ্মি কীভাবে একটি সাধারণ বিন্দুতে মিলিত হয়ে কোণ তৈরি করে তা দেখানো হয়েছে। এরপর ০° থেকে ৯০° এর কম পরিমাপের কোণকে সূক্ষ্মকোণ বলা হয়—এই সংজ্ঞা চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে।
ভিডিওতে সূক্ষ্মকোণের বাহু, শীর্ষবিন্দু এবং কোণের পরিমাপ বোঝানো হয়েছে। পাশাপাশি ৩০°, ৪৫° ও ৬০° এর মতো উদাহরণ ব্যবহার করে বাস্তবে সূক্ষ্মকোণ কিভাবে চেনা যায় তা দেখানো হয়েছে। শেষে সূক্ষ্মকোণের তিনটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য চিত্রসহ ব্যাখ্যা করা হয়েছে, যা শিক্ষার্থীদের সহজে মনে রাখতে সাহায্য করবে।
সূক্ষ্মকোণ বনাম অন্যান্য কোণ
কোণের পরিমাপ অনুযায়ী বিভিন্ন ধরনের কোণ রয়েছে।
- সমকোণ → ৯০°
- স্থূলকোণ → ৯০° এর বেশি কিন্তু ১৮০° এর কম
- সরল কোণ → ১৮০°
- সূক্ষ্মকোণ → ০° এর বেশি কিন্তু ৯০° এর কম
এই তুলনা থেকে সূক্ষ্মকোণ সহজে বোঝা যায়।
সূক্ষ্মকোণ কত ডিগ্রি?
সূক্ষ্মকোণের মান সর্বদা ৯০° এর কম হয়।
একটি সূক্ষ্মকোণ ও একটি সমকোণসহ যুগল চিত্র
সূক্ষ্মকোণ যে ৯০° থেকে ছোট তা একটি সূক্ষ্মকোণ ও একটি সমকোণসহ যুগল চিত্র এঁকে দেখানো হলো:
চিত্রে, OB রশ্মির সাথে OA রশ্মি, O বিন্দুতে ∠BOA উৎপন্ন করেছে। আবার, OB রশ্মির সাথে OC রশ্মি, O বিন্দুতে ∠BOC কোণ উৎপন্ন করেছে।
এখানে, CO রশ্মি O বিন্দুতে OB এর উপর লম্ব। অর্থাৎ, CO⊥OB. অতএব, ∠BOC = ৯০°.
তাছাড়া, ∠BOA, ∠BOC এর একটি অংশ। সুতরাং, ∠BOA < ∠BOC.
অর্থাৎ, ∠BOA < ৯০০।
অতএব, ∠AOB একটি সূক্ষ্মকোণ।
সূক্ষ্মকোণের বৈশিষ্ট্য (সংক্ষেপ)
- কোণের মান ৯০° এর কম।
- দেখতে তীক্ষ্ণ বা তির্যক কোণ।
- সব ত্রিভুজে অবস্থান করে।
👉 বিস্তারিত বৈশিষ্ট্য দেখুন:
সূক্ষ্মকোণী ত্রিভুজ
সূক্ষ্মকোণী ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ।
👉 বিস্তারিত পড়ুন:
সূক্ষ্মকোণ in English
সূক্ষ্মকোণ এর ইংরেজি হলো Acute Angle। Acute এর অর্থ তীক্ষ্ণ বা সূক্ষ্ম। আর Angle এর অর্থ কোণ। একারণে সূক্ষ্মকোণকে অনেক সময় তীক্ষ্ণকোণও বলা হয়।
সংক্ষেপে
যে কোণের পরিমাপ ০° এর বেশি কিন্তু ৯০° এর কম, তাকে সূক্ষ্মকোণ বলা হয়। এটি জ্যামিতির একটি মৌলিক ধারণা এবং বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে
প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন
FAQ: সূক্ষ্মকোণ কাকে বলে- সম্পর্কিত সাধারণ প্রশ্ন
সূক্ষ্মকোণ কাকে বলে?
যে কোণের মান ০° এর বেশি কিন্তু ৯০° এর কম, তাকে সূক্ষ্মকোণ বলা হয়।
সূক্ষ্মকোণ কত ডিগ্রি?
সূক্ষ্মকোণের মান সর্বদা ৯০° এর কম হয়।
সূক্ষ্মকোণের ইংরেজি কি?
সূক্ষ্মকোণের ইংরেজি হলো Acute Angle।
৪৫° কি সূক্ষ্মকোণ?
হ্যাঁ, ৪৫° একটি সূক্ষ্মকোণ কারণ এটি ৯০° এর কম।
সূক্ষ্মকোণ দেখতে কেমন?
সূক্ষ্মকোণ দেখতে ছোট বা সংকীর্ণ কোণের মতো হয়।
সূক্ষ্মকোণ কি ত্রিভুজে থাকতে পারে?
হ্যাঁ, সূক্ষ্মকোণ ত্রিভুজে থাকতে পারে এবং সূক্ষ্মকোণী ত্রিভুজে তিনটি কোণই সূক্ষ্মকোণ হয়।
- প্রথম প্রকাশকাল:
- সর্বশেষ সম্পাদনা ও পরিমার্জন:
মোঃ মুনজিল হোসেন
- সিনিয়র শিক্ষক (গণিত)
- পাবনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বাংলাদেশ
- জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) এর লেখক
- সার্টিফাইড মাইক্রোসফট ইনোভেটিভ এডুকেটর এক্সপার্ট