সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে
জ্যামিতিতে ত্রিভুজের শ্রেণিবিভাগ বুঝতে হলে প্রথমেই জানতে হয় সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে। এটি এমন একটি ত্রিভুজ যার প্রতিটি কোণই 90° অপেক্ষা কম।
টিউটোরিয়ালটি শেষে আপনি যা শিখবেন:
সূক্ষ্মকোণী ত্রিভুজের—
- বিভিন্নভাবে সংজ্ঞা
- সূক্ষ্মকোণী ত্রিভুজ in English
এই পেজে সূক্ষ্মকোণী ত্রিভুজের সংজ্ঞা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সহজ ভাষায় ব্যাখ্যা করা হয়েছে, যাতে শিক্ষার্থী, শিক্ষক ও পরীক্ষার্থীরা সবাই এক জায়গায় প্রয়োজনীয় তথ্য পায়।
সূক্ষ্মকোণী ত্রিভুজের মূল সংজ্ঞা
যে ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা হয়।
অন্যভাবে বললে, যে ত্রিভুজের প্রতিটি কোণ 90° এর কম, তবে তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা হয়।
উদাহরণ: ধরা যাক একটি ত্রিভুজের তিনটি কোণ যথাক্রমে 50°, 60°, এবং 70°। ত্রিভুজটির প্রত্যেকটি কোণই সূক্ষ্মকোণ; কারণ এর প্রতিটি কোণই 90° এর কম। তাই এটি একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ।
চিত্রের সাহায্যে সূক্ষ্মকোণী ত্রিভুজ ব্যাখ্যা
নিচে একটি সূক্ষ্মকোণী ত্রিভুজের চিত্র দেখা যাচ্ছে। ত্রিভুজটির প্রতিটি কোণের পরিমাপ ৯০° অপেক্ষা কম।
সূক্ষ্মকোণী ত্রিভুজের সংজ্ঞা বিভিন্নভাবে
১. সাধারণ সংজ্ঞা
যে ত্রিভুজে কোনো কোণই সমকোণ বা স্থূলকোণ নয়, বরং তিনটি কোণই সূক্ষ্ম, সেই ত্রিভুজকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে।
২. কোণের মানভিত্তিক সংজ্ঞা
যদি একটি ত্রিভুজের কোণগুরোর প্রত্যেকটি ৯০° অপেক্ষা কম হয়, তবে সেটি সূক্ষ্মকোণী ত্রিভুজ।
৩. পরীক্ষাভিত্তিক সংজ্ঞা
তিনটি সূক্ষ্ম কোণবিশিষ্ট ত্রিভুজকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা হয়।
৪. গাণিতিক ভাষায় সংজ্ঞা
কোনো ত্রিভুজের—
- কোণ তিনটি যদি ∠A, ∠B ও ∠C হয় এবং
- ∠A < 90°, ∠B < 90°, ∠C < 90° হয়,
তবে ত্রিভুজটি সূক্ষ্মকোণী ত্রিভুজ।
৫. শিক্ষার্থীবান্ধব সংজ্ঞা
যে ত্রিভুজে একটি কোণও ৯০° বা তার বেশি নয়, সেটিই সূক্ষ্মকোণী ত্রিভুজ।
৬. জ্যামিতিক দৃষ্টিকোণ থেকে সংজ্ঞা
জ্যামিতির দৃষ্টিতে সূক্ষ্মকোণী ত্রিভুজ হলো একটি ত্রিভুজ যেখানে সব কোণ সূক্ষ্ম।
এর প্রতিটি বাহু অন্য বাহুর সাথে এমনভাবে যুক্ত থাকে যে কোনো কোণই সমকোণ বা স্থূলকোণ হয় না।
তুলনামূলক সংজ্ঞা
- সমকোণী ত্রিভুজে একটি কোণ ঠিক 90° হয়।
- স্থূলকোণী ত্রিভুজে একটি কোণ 90° এর বেশি হয়।
- কিন্তু সূক্ষ্মকোণী ত্রিভুজে তিনটি কোণই 90° এর কম হয়।
👉 সূক্ষ্মকোণী ত্রিভুজ সম্পর্কে সব কিছু বিস্তারিত জানতে পিলার পেজটি দেখুন:
সূক্ষ্মকোণী ত্রিভুজ
কোণসমষ্টির মাধ্যমে ব্যাখ্যা
সূক্ষ্মকোণী ত্রিভুজেও ত্রিভুজের মৌলিক নিয়ম প্রযোজ্য— তিনটি কোণের সমষ্টি ১৮০°।
এখানে বিশেষত্ব হলো—এই ১৮০° গঠিত হয় তিনটি সূক্ষ্ম কোণের যোগফলে।
সূক্ষ্মকোণী ত্রিভুজ in English
সূক্ষ্মকোণী ত্রিভুজের ইংরেজি নাম হলো Acute Triangle।
এখানে Acute শব্দের অর্থ সূক্ষ্ম এবং Triangle অর্থ ত্রিভুজ।
সংজ্ঞা ও বৈশিষ্ট্যের পার্থক্য (সংক্ষেপে)
মনে রাখা দরকার—
সংজ্ঞা এবং বৈশিষ্ট্য এক নয়।
- সংজ্ঞা বলে দেয় — ত্রিভুজটি কী
- বৈশিষ্ট্য ব্যাখ্যা করে — ত্রিভুজটি কেমন আচরণ করে
এই পেজে কেবল সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে তা ব্যাখ্যা করা হয়েছে।
👉 সূক্ষ্মকোণী ত্রিভুজের সকল বৈশিষ্ট্য বিস্তারিত জানতে দেখুন:
সূক্ষ্মকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য
প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন
FAQ: সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে সম্পর্কিত সাধারণ প্রশ্ন
সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে?
যে ত্রিভুজের তিনটি কোণই ৯০ ডিগ্রির কম, তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে।
সূক্ষ্মকোণী ত্রিভুজে কয়টি সূক্ষ্ম কোণ থাকে?
সূক্ষ্মকোণী ত্রিভুজে তিনটি সূক্ষ্ম কোণ থাকে।
সূক্ষ্মকোণী ত্রিভুজ কি সমবাহু হতে পারে?
হ্যাঁ, সমবাহু ত্রিভুজ একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ হতে পারে।
সূক্ষ্মকোণী ত্রিভুজের কোণগুলোর সমষ্টি কত?
সূক্ষ্মকোণী ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি।
- প্রথম প্রকাশকাল:
- সর্বশেষ সম্পাদনা ও পরিমার্জন:
মোঃ মুনজিল হোসেন
- সিনিয়র শিক্ষক (গণিত)
- পাবনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বাংলাদেশ
- জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) এর লেখক
- সার্টিফাইড মাইক্রোসফট ইনোভেটিভ এডুকেটর এক্সপার্ট