সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য
সমবাহু ত্রিভুজ হলো এমন একটি ত্রিভুজ যেখানে বাহু, কোণ ও জ্যামিতিক গঠন— সবকিছুতেই সম্পূর্ণ সাম্য (symmetry) বিদ্যমান।
টিউটোরিয়ালটি শেষে আপনি যা শিখবেন:
সমবাহু ত্রিভুজের-
- মৌলিক বৈশিষ্ট্য
- বাহু, কোণ, মধ্যমা ও প্রতিসাম্য ভিত্তিক বৈশিষ্ট্য
- শ্রেণিভিত্তিক বৈশিষ্ট্য
এই পেজে সমবাহু ত্রিভুজের সকল গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ধাপে ধাপে আলোচনা করা হয়েছে।
সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য কেন গুরুত্বপূর্ণ?
সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য জানলে ক্ষেত্রফল, পরিসীমা, উচ্চতা, মধ্যমা, প্রতিসাম্য রেখা এবং বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান সহজ হয়ে যায়। এটি প্রাথমিক ও মাধ্যমিক গণিতের একটি মৌলিক অধ্যায়।
বাহুভিত্তিক বৈশিষ্ট্য
- সমবাহু ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান।
- যদি প্রতিটি বাহুর দৈর্ঘ্য 𝒂 হয়, তবে—
- কোনো একটি বাহু জানা থাকলেই ত্রিভুজটির সকল পরিমাপ নির্ণয় করা সম্ভব।
সমদ্বিবাহু ত্রিভুজ চিত্র
নিচে একটি সমদ্বিবাহু ত্রিভুজের চিত্র দেওয়া হলো-
কোণভিত্তিক বৈশিষ্ট্য
- সমবাহু ত্রিভুজের তিনটি অন্তঃকোণের মান সমান।
- প্রতিটি কোণের মান হয়:
- এটি একমাত্র ত্রিভুজ যেখানে তিনটি কোণই সমান।
প্রতিসাম্য ও জ্যামিতিক বৈশিষ্ট্য
- সমবাহু ত্রিভুজের ৩টি প্রতিসাম্য রেখা থাকে।
- প্রতিটি মধ্যমা একই সঙ্গে—
- মধ্যমা
- উচ্চতা
- কোণের সমদ্বিখণ্ডক
- লম্বদ্বিখণ্ডক
- সব রেখা একটি বিন্দুতে মিলিত হয়।
কেন্দ্রসমূহের বৈশিষ্ট্য
সমবাহু ত্রিভুজে নিচের সব কেন্দ্র একই বিন্দুতে অবস্থান করে:
- ভরকেন্দ্র (Centroid)
- অন্তঃকেন্দ্র (Incenter)
- পরিকেন্দ্র (Circumcenter)
- লম্বকেন্দ্র (Orthocenter)
এটি সমবাহু ত্রিভুজকে অন্যান্য ত্রিভুজ থেকে আলাদা করে।
সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য: Class 4 উপযোগী
- তিনটি বাহু সমান
- তিনটি কোণ সমান
- প্রতিটি কোণের মান ৬০°
সমবাহু ত্রিভুজের সকল বৈশিষ্ট্য একত্রে
সমবাহু ত্রিভুজ সম্পর্কে বিস্তারিত জানতে হলে সমদ্বিবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তর জ্ঞান থাকা আবশ্যক। এই ত্রিভুজের বেশকিছু বৈশিষ্ট্য নিচে একসাথে তুলে ধরা হলো।
- সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান।
- সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a একক হলে, ক্ষেত্রফল = √34 a2 বর্গ একক।
- সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটির দৈর্ঘ্য সমান।
- সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটি পরস্পর যে বিন্দুতে ছেদ করে তাকে ভরকেন্দ্র (centroid) বলে।
- সমবাহু ত্রিভুজের ভরকেন্দ্র থেকে বাহু তিনটির উপর অঙ্কিত লম্বত্রয় পরস্পর সমান।
- সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ R একক এবং শীর্ষ থেকে ভুমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য h একক হলে, R = 2h3.
- সমবাহু ত্রিভুজের কোণ তিনটি পরস্পর সমান।
- সমবাহু ত্রিভুজের শীর্ষত্রয় থেকে বিপরীত বাহুত্রয়ের উপর অঙ্কিত লম্ব তিনটি পরস্পর সমান।
- সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a একক এবং পরিবৃত্তের ব্যাসার্ধ R একক হলে, R = a√3
- সমবাহু ত্রিভুজের শীর্ষত্রয় থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বত্রয় পরস্পর যে বিন্দুতে ছেদ করে তাকে লম্বকেন্দ্র (orthocenter) বলে।
- সমবাহু ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য জানা থাকলে এর মধ্যমাগুলোর দৈর্ঘ্য জানা যায়।
- সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a একক, অন্তঃবৃত্তের ব্যাসার্ধ r একক এবং পরিবৃত্তের ব্যাসার্ধ R একক হলে,
r = √36 a
বা, r = √36 √3 R
বা, r = (√3)26 R
বা, r = 36 R
∴ r = R2 - সমবাহু ত্রিভুজের অন্তঃকেন্দ্র, পরিকেন্দ্র, ভরকেন্দ্র ও লম্বকেন্দ্র একই বিন্দু।
- সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a একক হলে, পরিসীমা = 3a একক।
- সমবাহু ত্রিভুজের প্রত্যেক কোণের পরিমাণ ৬০০।
- সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও তার পরিসীমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত = 1 : 12 √3.
- সমবাহু ত্রিভুজের শীর্ষকোণগুলোর সমদ্বিখণ্ডকত্রয় পরস্পর যে বিন্দুতে ছেদ করে তাকে অন্তঃকেন্দ্র (incenter) বলে।
- সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ R একক এবং অর্ধপরিসীমা s একক হলে,
s = 3√32 R - সমবাহু ত্রিভুজের একটি বাহু জানা থাকলে এর ক্ষেত্রফল নির্ণয় করা যায়।
- সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a একক এবং শীর্ষ থেকে ভুমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য h একক হলে
h = √32 a. - সমবাহু ত্রিভুজের যেকোন বাহুর মধ্যমা সংশ্লিষ্ট ঐ বাহুর উপর লম্ব।
- সমবাহু ত্রিভুজ একটি সুষম ত্রিভুজ।
- সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a একক হলে, ক্ষেত্রফল = 12 a2 sin60° বর্গ একক।
- সমবাহু ত্রিভুজের যে তিনটি বহিঃবৃত্ত অঙ্কণ করা যায়, তারা (বৃত্ত তিনটি) পরস্পর সর্বসম।
- সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a একক এবং সমান সমান দৈর্ঘ্যের মধ্যমা d একক হলে, 3a2 = 4d2.
- সমবাহু ত্রিভুজের যেকোন বাহুর লম্বসমদ্বিখণ্ডক ত্রিভুজটিকে দুইটি সর্বসম ত্রিভূজে বিভক্ত করে।
- সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও তার অন্তঃবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত = 3√3 : π.
- সমবাহু ত্রিভুজের বাহুগুলোর লম্বসমদ্বিখণ্ডকত্রয় পরস্পর যে বিন্দুতে ছেদ করে তাকে পরিকেন্দ্র (circumcenter) বলে।
- সমবাহু ত্রিভুজের লম্বতিনটির দৈর্ঘ্য পরস্পর সমান।
- সমবাহু ত্রিভুজের ভরকেন্দ্র মধ্যমাকে শীর্ষ থেকে ভূমির দিকে 2:1 অনুপাতে বিভক্ত করে।
- সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ R একক এবং ক্ষেত্রফল A বর্গ একক হলে, A = 3√34 R2
- সমবাহু ত্রিভুজের শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্ব ঐ বিপরীতবাহুকে বা ভূমিকে সমদ্বিখণ্ডিত করে।
- সমবাহু ত্রিভুজের কোণগুলোর সমদ্বিখণ্ডকত্রয়, বাহুগুলোর লম্বসমদ্বিখণ্ডকত্রয়, মধ্যমাত্রয় এবং লম্বত্রয় মূলত একই রেখাংশ।
- সমবাহু ত্রিভুজের যেকোন এক বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রকে √34 দ্বারা গুণ করলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়া যায়।
- সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র থেকে শীর্ষবিন্দুগুলোর দুরত্ব পরস্পর সমান।
- সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ যেকোন বিন্দু হতে বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য d,e ও f একক এবং লম্বের দৈর্ঘ্য h একক হলে, d + e + f = h.
- সমবাহু ত্রিভুজের যেকোন মধ্যমা ত্রিভুজটিকে দুইটি সর্বসম ত্রিভূজে বিভক্ত করে।
- সমবাহু ত্রিভুজের শীর্ষ থেকে ভুমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য h একক এবং ক্ষেত্রফল A বর্গ একক হলে, A = h2√3.
- সমবাহু ত্রিভুজের শীর্ষকোণগুলোর সমদ্বিখণ্ডক তিনটির দৈর্ঘ্য পরস্পর সমান।
- সমবাহু ত্রিভুজের লম্বের দৈর্ঘ্য h একক হলে, ভরকেন্দ্র থেকে যেকোন বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য h3 একক।
- সমবাহু ত্রিভুজের অন্তঃকেন্দ্র থেকে বাহুগুলোর উপর অঙ্কিত লম্বতিনটির দৈর্ঘ্য পরস্পর সমান।
- সমবাহু ত্রিভুজের অন্তঃবৃত্তের ব্যাসার্ধ r একক এবং শীর্ষ থেকে ভুমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য h একক হলে, r = h3.
- সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a একক এবং শীর্ষ থেকে ভুমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য h একক হলে, a : h = 2 : √3.
ব্যবহারিক গুরুত্ব
সমদ্বিবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য জ্যামিতিক প্রমাণ, চিত্র বিশ্লেষণ এবং বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন
FAQ: সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য সম্পর্কিত সাধারণ প্রশ্ন
সমবাহু ত্রিভুজ কাকে বলে?
যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান এবং তিনটি কোণের মান সমান, তাকে সমবাহু ত্রিভুজ বলে।
সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত?
সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান ৬০ ডিগ্রি।
সমবাহু ত্রিভুজে কয়টি প্রতিসাম্যরেখা থাকে?
একটি সমবাহু ত্রিভুজে মোট ৩টি প্রতিসাম্যরেখা থাকে।
সমবাহু ত্রিভুজ কি কখনো সমকোণী হতে পারে?
না, সমবাহু ত্রিভুজে সব কোণ ৬০° হওয়ায় এটি কখনো সমকোণী হতে পারে না।
সমবাহু ত্রিভুজে উচ্চতা ও মধ্যমা কি সমান?
হ্যাঁ, সমবাহু ত্রিভুজে উচ্চতা, মধ্যমা ও লম্ব একই সরলরেখা এবং সমান হয়।
- প্রথম প্রকাশকাল:
- সর্বশেষ সম্পাদনা ও পরিমার্জন:
মোঃ মুনজিল হোসেন
- সিনিয়র শিক্ষক (গণিত)
- পাবনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বাংলাদেশ
- জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) এর লেখক
- সার্টিফাইড মাইক্রোসফট ইনোভেটিভ এডুকেটর এক্সপার্ট