চতুর্ভুজ — সংজ্ঞা, বৈশিষ্ট্য ও প্রকারভেদ
চতুর্ভুজ হলো বিশেষ ধরণের একটি বহুভুজ, যার চারটি বাহু ও চারটি কোণ থাকে।
টিউটোরিয়ালটি শেষে আপনি যা শিখবেন -
- চতুর্ভুজ কী
- চতুর্ভুজের ধরণ
- বৈশিষ্ট্য
এই আর্টিকেলের উদ্দেশ্য হলো চতুর্ভুজের সংজ্ঞা ও পরিচিতি যেমন- এর বাহু, কোণ, কৌণিক বিন্দু পরিচিতি, কর্ণ, প্রকারভেদ ও বৈশিষ্ট্য সম্পর্কে সহজভাবে ধারণা দেওয়া।
জ্যামিতিতে যে বহুভুজের চারটি বাহু, চারটি কোণ এবং চারটি শীর্ষবিন্দু থাকে, তাকে চতুর্ভুজ বলা হয়। চতুর্ভুজের ইংরেজি প্রতিশব্দ Quadrilateral। ল্যাটিন শব্দ quadri এর অর্থ চার এবং latus এর অর্থ বাহু। এই দুইটি শব্দ থেকে Quadrilateral শব্দটি এসেছে।
চতুর্ভুজের সংজ্ঞা
চারটি সরলরেখা দ্বারা গঠিত একটি বদ্ধ জ্যামিতিক আকৃতি হলো চতুর্ভুজ। প্রতিটি চতুর্ভুজ একটি সমতল জ্যামিতিক চিত্র এবং এর অভ্যন্তরীণ কোণগুলোর সমষ্টি সবসময় ৩৬০° (তিনশ ষাট ডিগ্রি) হয়।
আমাদের দৈনন্দিন জীবনে অনেক বস্তুর আকার চতুর্ভুজের মতো, যেমন — বই, খাতা, দরজা, জানালার ফ্রেম, টেবিলের উপরিভাগ ইত্যাদি।
👉 চতুর্ভুজের একাধিক সংজ্ঞা চিত্রসহ জানতে—
চতুর্ভুজ কাকে বলে পেজটি দেখুন।
চতুর্ভুজের চিত্র
এই জ্যামিতিক চিত্রে ABCD সাধারণ চতুর্ভুজের চারটি বাহু AB, BC, CD ও DA এবং দুটি কর্ণ AC ও BD দেখানো হয়েছে। নিচে বর্গ, আয়ত, সামান্তরিক, রম্বস, ট্রাপিজিয়াম ও ঘুড়ির সরল আকৃতি উপস্থাপন করা হয়েছে।
চিত্রটি শিক্ষার্থীদের চতুর্ভুজের মৌলিক গঠন ও বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে প্রাথমিক ধারণা পেতে সাহায্য করে। প্রতিটি প্রকারের সংজ্ঞা ও বিশেষ বৈশিষ্ট্য বিস্তারিতভাবে জানতে সংশ্লিষ্ট পাঠ্যাংশ পড়তে হবে।
একটি চতুর্ভুজে কয়টি কৌণিক বিন্দু থাকে?
একটি চতুর্ভুজে মোট ৪টি কৌণিক বিন্দু থাকে। কৌণিক বিন্দু হলো সেই বিন্দু, যেখানে দুটি বাহু মিলিত হয়ে একটি কোণ তৈরি করে। সাধারণত এই শীর্ষবিন্দুগুলোকে A, B, C, D দ্বারা চিহ্নিত করা হয়।
চতুর্ভুজের বৈশিষ্ট্য
- চতুর্ভুজের চারটি বাহু থাকে
- চারটি কোণ থাকে
- চারটি শীর্ষবিন্দু (কৌণিক বিন্দু) থাকে
- অভ্যন্তরীণ কোণগুলোর সমষ্টি ৩৬০°
- দুটি কর্ণ থাকে
চতুর্ভুজ কত প্রকার?
বৈশিষ্ট্যের ভিত্তিতে চতুর্ভুজকে সাধারণত কয়েকটি ভাগে ভাগ করা হয়। নিচে প্রধান প্রকারভেদ দেওয়া হলো:
- বর্গক্ষেত্র — যার চারটি বাহুই সমান এবং সব কোণ সমকোণ
- আয়তক্ষেত্র — বিপরীত বাহু সমান এবং প্রতিটি কোণ সমকোণ
- সামান্তরিক — বিপরীত বাহু সমান্তরাল
- ট্রাপিজিয়াম বা সমলম্ব চতুর্ভুজ — এক জোড়া বাহু সমান্তরাল
- রম্বস — চারটি বাহুই সমান কিন্তু কোণ সমকোণ নাও হতে পারে
- ঘুড়ি — পার্শ্ববর্তী দুই জোড়া বাহু সমান
👉 চতুর্ভুজের প্রকারভেদ বিশদভাবে জানুন—
চতুর্ভুজ কত প্রকার ও কী কী পেজটিতে।
কুব্জ ও অকুব্জ চতুর্ভুজ
অন্তঃস্থ কোণের উপর ভিত্তি করে চতুর্ভুজকে দুইটি শ্রেণিতে বিভক্ত করা যায়। তা হলো —
- ১. কুব্জ বা উত্তল চতুর্ভুজ
- ২. অকুব্জ বা অবতল চতুর্ভুজ
কুব্জ বা উত্তল চতুর্ভুজ
যে চতুর্ভুজের সব অন্তঃকোণ ১৮০°-এর কম হয়, তাকে কুব্জ চতুর্ভুজ বলা হয়। এটি সাধারণত ভিতরের দিকে বাঁকা নয়।
অকুব্জ বা অবতল চতুর্ভুজ
যে চতুর্ভুজের একটি অন্তঃকোণ ১৮০°-এর বেশি হয়, তাকে অকুব্জ চতুর্ভুজ বলা হয়। এই ধরনের চতুর্ভুজের একটি অংশ ভেতরের দিকে ঢোকানো থাকে।
👉 চতুর্ভুজের সকল শ্রেণি বিস্তারিতভাবে জানুন—
চতুর্ভুজের শ্রেণীবিভাগ পেজটিতে।
চতুর্ভুজের কর্ণ
চতুর্ভুজের বিপরীত দুটি শীর্ষবিন্দুকে সংযোগকারী রেখাংশকে কর্ণ (Diagonal) বলে। একটি চতুর্ভুজে সর্বমোট দুটি কর্ণ থাকে।
বাস্তব জীবনে চতুর্ভুজের উদাহরণ
- বই ও খাতার পৃষ্ঠা
- দরজা ও জানালার ফ্রেম
- মোবাইল ফোনের স্ক্রিন
- টেবিলের উপরিভাগ
- হোয়াইটবোর্ড
প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন
চতুর্ভুজ সম্পর্কিত সাধারণ প্রশ্ন
চতুর্ভুজ বলতে কী বোঝায়?
যে বহুভুজের চারটি বাহু, চারটি কোণ এবং চারটি শীর্ষবিন্দু থাকে তাকে চতুর্ভুজ বলে।
একটি চতুর্ভুজে কয়টি বাহু থাকে?
একটি চতুর্ভুজে মোট ৪টি বাহু থাকে।
চতুর্ভুজের কয়টি কোণ থাকে?
চতুর্ভুজে ৪টি কোণ থাকে।
একটি চতুর্ভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত?
একটি চতুর্ভুজের চারটি অন্তঃকোণের সমষ্টি ৩৬০°।
চতুর্ভুজ কত প্রকার?
চতুর্ভুজ মূলত দুই প্রকার: কুব্জ চতুর্ভুজ এবং অকুব্জ চতুর্ভুজ।
কুব্জ চতুর্ভুজ কাকে বলে?
যে চতুর্ভুজের প্রতিটি অন্তঃকোণের মান ১৮০°-এর কম, তাকে কুব্জ চতুর্ভুজ বলে।
অকুব্জ চতুর্ভুজ কাকে বলে?
যে চতুর্ভুজের যেকোনো একটি অন্তঃকোণের মান ১৮০°-এর বেশি, তাকে অকুব্জ চতুর্ভুজ বলে।
চতুর্ভুজের কয়টি কর্ণ থাকে?
একটি চতুর্ভুজে মোট ২টি কর্ণ থাকে।
চতুর্ভুজের প্রধান বৈশিষ্ট্যগুলো কী?
চারটি বাহু, চারটি কোণ, চারটি শীর্ষবিন্দু এবং অন্তঃকোণগুলোর সমষ্টি ৩৬০° – এগুলো চতুর্ভুজের প্রধান বৈশিষ্ট্য।
চতুর্ভুজের উদাহরণ কী কী?
আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সামান্তরিক, সমলম্ব চতুর্ভুজ এবং রম্বস – এগুলো চতুর্ভুজের সাধারণ উদাহরণ।
- প্রথম প্রকাশকাল:
- সর্বশেষ সম্পাদনা ও পরিমার্জন:
মোঃ মুনজিল হোসেন
- সিনিয়র শিক্ষক (গণিত)
- পাবনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বাংলাদেশ
- জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) এর লেখক
- সার্টিফাইড মাইক্রোসফট ইনোভেটিভ এডুকেটর এক্সপার্ট