রম্বসের কর্ণ নির্ণয়ের সূত্র ও দৈর্ঘ্য বের করার নিয়ম
রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য জানা থাকলে বাহু, অন্য কর্ণ অথবা ক্ষেত্রফলের সাহায্যে অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করা যায়। এ ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে রম্বসের কর্ণ নির্ণয়ের সূত্র পাওয়া যায়।
টিউটোরিয়ালটি শেষে আপনি যা শিখতে পারবেন—
- রম্বসের কর্ণ নির্ণয়ের সকল সূত্র
- তথ্য অনুসারে সঠিক সূত্রটি নির্বাচন করা
- সূত্র ব্যবহার করে কর্ণের দৈর্ঘ্য বের করা
এই আর্টিকেলের উদ্দেশ্য হলো- প্রশ্নে দেওয়া তথ্য অনুযায়ী রম্বসের কর্ণ নির্ণয়ের সঠিক সূত্র কীভাবে নির্বাচন করে এর কর্ণের দৈর্ঘ্য বের করতে হয় তা উদাহরণসহ সহজভাবে তুলে ধরা।
রম্বসের কর্ণের সূত্র কী?
রম্বসের বিপরীত দুটি শীর্ষবিন্দুকে সংযোগকারী রেখাংশকে রম্বসের কর্ণ বলা হয়। আর যে সূত্র প্রয়োগ কর্ণের দৈর্ঘ্য বের করা হয় তাকে রম্বসের কর্ণ নির্ণয়ের সূত্র বলে। একটি রম্বসে মোট ২টি কর্ণ থাকে এবং তারা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।
এক কথায়, রম্বসের কর্ণ নির্ণয়ের সূত্রগুলো হলো—
এসব সূত্রের বিস্তারিত নিচে আলোচনা করা হয়েছে।
বাহু, কর্ণ ও কর্ণের খণ্ডিতাংশের দৈর্ঘ্যবিশিষ্ট রম্বসের চিত্র
রম্বসের কর্ণ নির্ণয়ের মূল সূত্র
মনে করি, ABCD একটি রম্বস। এর AC ও BD কর্ণদ্বয় পরস্পরকে O বিন্দুতে ছেদ করেছে। AC = d1, BD = d2 এবং প্রতিটি বাহুর দৈর্ঘ্য a।
রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।
তাই সমকোণী ত্রিভুজ AOB থেকে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে পাই—
উভয় পক্ষকে 4 দ্বারা গুণ করলে পাই—
সুতরাং, রম্বসের বাহু ও কর্ণ নির্ণয়ের মূল সম্পর্ক হলো—
এখানে,
- a = রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য।
- d1 = প্রথম কর্ণের দৈর্ঘ্য।
- d2 = দ্বিতীয় কর্ণের দৈর্ঘ্য।
১. একটি কর্ণ ও বাহুর সাহায্যে অন্য কর্ণ নির্ণয়ের সূত্র
রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য এবং বাহুর দৈর্ঘ্য জানা থাকলে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে অন্য কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করা যায়।
বাহু ও কর্ণদ্বয়ের মধ্যে মূল সম্পর্ক হলো—
এখন, d2 কর্ণ দেওয়া থাকলে, মূল সূত্র থেকে পাই—
একইভাবে, d1 কর্ণ ও বাহুর দৈর্ঘ্য a জানা থাকলে d2 কর্ণের সূত্র হবে—
উদাহরণ ১: বাহু ও একটি কর্ণ দেওয়া থাকলে
প্রশ্ন: একটি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ১৩ সেমি এবং একটি কর্ণের দৈর্ঘ্য ১০ সেমি হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত?
সমাধান: দেওয়া আছে,
- বাহু, a = ১৩ সেমি
- একটি কর্ণ, d1 = ১০ সেমি
আমরা জানি,
∴ অপর কর্ণের দৈর্ঘ্য ২৪ সেমি।
উত্তর: অপর কর্ণের দৈর্ঘ্য ২৪ সেমি।
বাহু ও কর্ণবিশিষ্ট রম্বসের চিত্র
২. ক্ষেত্রফল ও একটি কর্ণের সাহায্যে অন্য কর্ণ নির্ণয়ের সূত্র
রম্বসের ক্ষেত্রফল এবং একটি কর্ণের দৈর্ঘ্য জানা থাকলে অন্য কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করা যায়।
আমরা জানি,
যেখানে,
- A = রম্বসের ক্ষেত্রফল
- d1 = ১ম কর্ণের দৈর্ঘ্য
- d2 = ২য় কর্ণের দৈর্ঘ্য
উপরের সূত্রটি সাজালে পাই—
সুতরাং d2 কর্ণ ও ক্ষেত্রফলের সাহায্যে, d1 কর্ণের দৈর্ঘ্য:
সূত্র:
একইভাবে, d1 কর্ণ ও ক্ষেত্রফলের সাহায্যে, d2 কর্ণের দৈর্ঘ্য:
সূত্র:
উদাহরণ ২: ক্ষেত্রফল ও একটি কর্ণ দেওয়া থাকলে
প্রশ্ন: একটি রম্বসের ক্ষেত্রফল ১২০ বর্গ সেমি এবং একটি কর্ণের দৈর্ঘ্য ১০ সেমি হলে অপর কর্ণের দৈর্ঘ্য কত?
সমাধান: দেওয়া আছে,
- ক্ষেত্রফল, A = ১২০ বর্গ সেমি
- একটি কর্ণ, d1 = ১০ সেমি
আমরা জানি,
∴ অপর কর্ণের দৈর্ঘ্য ২৪ সেমি।
উত্তর: ২৪ সেমি।
বাহু, সূক্ষ্মকোণ ও কর্ণবিশিষ্ট রম্বসের চিত্র
৩. বাহু ও কোণের সাহায্যে কর্ণ নির্ণয়ের সূত্র
রম্বসের একটি সূক্ষ্মকোণ এবং বাহুর দৈর্ঘ্য জানা থাকলেও কর্ণদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করা যায়। মনে করি, রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য a এবং একটি সূক্ষ্মকোণ θ।
তাহলে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য হবে—
এখানে,
- θ = রম্বসের একটি সূক্ষ্ম কোণ।
- প্রথম সূত্রে d1 = বৃহত্তম কর্ণ
- দ্বিতীয় সূত্রে d2 = ক্ষূদ্রতম কর্ণ
উদাহরণ ৩: বাহু ও কোণ দেওয়া থাকলে
প্রশ্ন: একটি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ১০ সেমি এবং একটি সূক্ষ্মকোণ ৬০° হলে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করো।
সমাধান: দেওয়া আছে,
a = ১০ সেমি এবং θ = ৬০°।
সুতরাং, বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য:
ক্ষূদ্রতম কর্ণের দৈর্ঘ্য:
∴ কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ১০√৩ সেমি ও ১০ সেমি।
উত্তর: ১০√৩ সেমি ও ১০ সেমি।
রম্বসের কর্ণের সূত্র ও বাহুর সঙ্গে সম্পর্ক
রম্বসের বাহু এবং দুটি কর্ণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করার কারণে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে নিচের সূত্র পাওয়া যায়।
অথবা,
শুধু এই একটি সম্পর্ক মনে রাখলে নিচের দু’টি কাজ খুব সহজে করা যায়। তা হলো—
- ১. বাহু ও একটি কর্ণ দেওয়া থাকলে অপর কর্ণ নির্ণয় করা যায়।
- ২. দুইটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে বাহুর দৈর্ঘ্য বের করা যায়।
রম্বসের কর্ণ নির্ণয়ের সূত্র একনজরে
| প্রশ্নে দেওয়া তথ্য | কর্ণ নির্ণয়ের সূত্র |
|---|---|
| বাহু ও সূক্ষ্মকোণ | |
| বাহু ও সূক্ষ্মকোণ | |
| বাহু ও একটি কর্ণ | |
| বাহু ও একটি কর্ণ | |
| ক্ষেত্রফল ও একটি কর্ণ | |
| ক্ষেত্রফল ও একটি কর্ণ | |
| সারসংক্ষেপ | d1, d2 = দু’টি কর্ণ; θ = সূক্ষ্মকোণ; a = বাহু; A = ক্ষেত্রফল। |
নবম শ্রেণির জন্য রম্বসের কর্ণ নির্ণয়ের সূত্র
নবম শ্রেণির জ্যামিতিতে রম্বসের কর্ণদ্বয়ের বৈশিষ্ট্য এবং পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে কর্ণ নির্ণয়ের অঙ্ক গুরুত্বপূর্ণ। বিশেষ করে নিচের সম্পর্কটি মনে রাখা দরকার:
প্রশ্নে বাহু ও একটি কর্ণ দেওয়া থাকলে এই সূত্রে মান বসিয়ে অপর কর্ণ বের করা যায়। আবার দুটি কর্ণ দেওয়া থাকলে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করাও সম্ভব।
রম্বসের কর্ণ নির্ণয়ের সূত্র ব্যবহারের ক্ষেত্রে মনে রাখা দরকার
- একটি কর্ণ ও বাহুর দৈর্ঘ্য জানা থাকলে অন্য কর্ণ নির্ণয় করা যায়।
- ক্ষেত্রফল ও একটি কর্ণ জানা থাকলেও অন্য কর্ণ নির্ণয় করা যায়।
- বাহু ও একটি সূক্ষ্মকোণের পরিমাপ জানা থাকলে উভয় কর্ণ নির্ণয় করা যায়।
- শুধু একটি কর্ণের দৈর্ঘ্য জানা থাকলে অন্য কর্ণ নির্ণয় করা যায় না; অতিরিক্ত তথ্য প্রয়োজন।
রম্বসের কর্ণদ্বয়ের অসমতা, ছেদবিন্দুতে সমকোণ তৈরি এবং অন্যান্য জ্যামিতিক বৈশিষ্ট্য জানতে রম্বসের কর্ণদ্বয়ের বৈশিষ্ট্য পেজটি পড়ুন।
নিজে অনুশীলন করুন
উদাহরণ ৪
প্রশ্ন: একটি রম্বসের ক্ষেত্রফল ৯৬ বর্গ সেমি এবং একটি কর্ণের দৈর্ঘ্য ১২ সেমি। অপর কর্ণটির দৈর্ঘ্য কত?
সমাধান: এখানে,
- A = ৯৬ বর্গ সেমি
- একটি কর্ণের দৈর্ঘ্য d₁ = ১২ সেমি
তাহলে,
অপর কর্ণ d₂ = (2A ÷ d₁)
বা, অপর কর্ণ d₂ = (2 × 96) ÷ 12 সেমি
বা, অপর কর্ণ d₂ = (192 ÷ 12) সেমি
∴ অপর কর্ণ d₂ = 16 সেমি
উত্তর: অপর কর্ণ 16 সেমি
রম্বসের কর্ণ নির্ণয়ের সূত্র ভালোভাবে বুঝতে নিচের অঙ্কগুলো সমাধান করুন।
- একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য ১০ সেমি এবং একটি সূক্ষ্মকোণ ৬০°। কর্ণদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করুন।
- একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য ১৩ সেমি এবং একটি কর্ণের দৈর্ঘ্য ১০ সেমি। অপর কর্ণ নির্ণয় করুন।
- একটি রম্বসের ক্ষেত্রফল ৮৪ বর্গ সেমি এবং একটি কর্ণের দৈর্ঘ্য ১২ সেমি। অপর কর্ণ নির্ণয় করুন।
- একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য ১৬ সেমি ও ১২ সেমি। এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করুন।
শেষ কথা
রম্বসের কর্ণ নির্ণয়ের জন্য বাহু ও শীর্ষকোণ, বাহু ও একটি কর্ণ অথবা ক্ষেত্রফল ও একটি কর্ণের সাহায্যে বিভিন্ন সূত্র ব্যবহার করা যায়। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে—এই বৈশিষ্ট্যটি মনে রাখলে কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের অঙ্ক অনেক সহজ হয়ে যায়।
👉 রম্বস সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন—
রম্বস সম্পর্কিত পেজটি।
প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন
FAQ: রম্বসের কর্ণ নির্ণয় সম্পর্কিত সাধারণ প্রশ্ন
রম্বসের কর্ণ নির্ণয়ের সূত্র কী?
রম্বসের বাহুর দৈর্ঘ্য a এবং কর্ণদ্বয়ের দৈর্ঘ্য d1 ও d2 হলে মূল সম্পর্ক হলো d1² + d2² = 4a²। এই সম্পর্ক থেকে একটি কর্ণ ও বাহুর সাহায্যে অন্য কর্ণ নির্ণয় করা যায়।
একটি কর্ণ ও বাহু জানা থাকলে অন্য কর্ণ কীভাবে নির্ণয় করব?
অন্য কর্ণের দৈর্ঘ্য = √(৪ × বাহু² − জানা কর্ণ²)। অর্থাৎ d2 = √(4a² − d1²)।
ক্ষেত্রফল ও একটি কর্ণ জানা থাকলে অন্য কর্ণের সূত্র কী?
অন্য কর্ণের দৈর্ঘ্য = (২ × ক্ষেত্রফল) ÷ জানা কর্ণ। অর্থাৎ d2 = 2A ÷ d1।
শুধু একটি কর্ণের দৈর্ঘ্য দিয়ে কি অন্য কর্ণ নির্ণয় করা যায়?
না। শুধু একটি কর্ণের দৈর্ঘ্য জানা থাকলে অন্য কর্ণের দৈর্ঘ্য নির্দিষ্টভাবে নির্ণয় করা যায় না। এর জন্য বাহু, ক্ষেত্রফল অথবা কোণের মতো অতিরিক্ত তথ্য প্রয়োজন।
একটি রম্বসে কয়টি কর্ণ থাকে?
একটি রম্বসে মোট ২টি কর্ণ থাকে।
রম্বসের কর্ণদ্বয় কি পরস্পর সমান?
না, রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সাধারণত সমান হয় না।
রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কীভাবে ছেদ করে?
রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করে।
রম্বসের কর্ণদ্বয় কি একে অপরকে সমদ্বিখণ্ডিত করে?
হ্যাঁ, রম্বসের কর্ণদ্বয় একে অপরকে সমদ্বিখণ্ডিত করে।
রম্বসের কর্ণ দিয়ে ক্ষেত্রফল নির্ণয় করা যায় কি?
হ্যাঁ, কর্ণের সাহায্যে রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করা যায়।
রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের কর্ণভিত্তিক সূত্র কী?
রম্বসের ক্ষেত্রফল = ½ × কর্ণদ্বয়ের গুণফল।
রম্বসের কর্ণদ্বয় কোন ধরনের ত্রিভুজ সৃষ্টি করে?
রম্বসের কর্ণদ্বয় সমকোণী ত্রিভুজ সৃষ্টি করে।
রম্বসের কর্ণ কি বাহুর দৈর্ঘ্য নির্ণয়ে সহায়ক?
হ্যাঁ, কর্ণের দৈর্ঘ্য ব্যবহার করে রম্বসের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা যায়।
- প্রথম প্রকাশকাল:
- সর্বশেষ সম্পাদনা ও পরিমার্জন:
মোঃ মুনজিল হোসেন
- সিনিয়র শিক্ষক (গণিত)
- পাবনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বাংলাদেশ
- জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) এর লেখক
- সার্টিফাইড মাইক্রোসফট ইনোভেটিভ এডুকেটর এক্সপার্ট