ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য
ট্রাপিজিয়াম হলো জ্যামিতির একটি গুরুত্বপূর্ণ চতুর্ভুজ, যা স্কুল পাঠ্যক্রম থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিয়মিত প্রশ্ন হিসেবে আসে।
টিউটোরিয়ালটি শেষে আপনি যা শিখবেন -
- ট্রাপিজিয়ামের ৩টি বা ৪টি মৌলিক বৈশিষ্ট্য
- ট্রাপিজিয়ামের সকল গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য
- সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের বিশেষ বৈশিষ্ট্য
এই পেজে আমরা ট্রাপিজিয়ামের সংজ্ঞাভিত্তিক, গাণিতিক ও পরীক্ষাভিত্তিক বৈশিষ্ট্যগুলো ধাপে ধাপে আলোচনা করব।
ট্রাপিজিয়াম কী?
যে চতুর্ভুজের মাত্র এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল, তাকে ট্রাপিজিয়াম বলে। এই সমান্তরাল বাহুদ্বয়কে ট্রাপিজিয়ামের ভূমি বা ভিত্তি (Base) বলা হয়।
ট্রাপিজিয়ামের চিত্র
নিচের চিত্রে কয়েক ধরনের ট্রাপিজিয়াম দেখানো হলো।
ট্রাপিজিয়ামের ৩টি মৌলিক বৈশিষ্ট্য
নিচে ট্রাপিজিয়ামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩টি বৈশিষ্ট্য দেওয়া হলো—
- ১. ট্রাপিজিয়ামের মাত্র এক জোড়া বাহু সমান্তরাল।
- ২. এটি একটি চতুর্ভুজ, অর্থাৎ চারটি বাহু ও চারটি কোণ আছে।
- ৩. ট্রাপিজিয়ামের চারটি কোণের সমষ্টি ৩৬০°।
এই তিনটি বৈশিষ্ট্য জানা থাকলে ট্রাপিজিয়াম চিহ্নিত করা খুব সহজ হয়।
ট্রাপিজিয়ামের ৪টি প্রধান বৈশিষ্ট্য
ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য আরও স্পষ্টভাবে বুঝতে নিচের চারটি পয়েন্ট লক্ষ্য করো—
- ১. একটি জোড়া বাহু পরস্পর সমান্তরাল।
- ২. অপর দুইটি বাহু সাধারণত অসমান্তরাল।
- ৩. সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্বকে উচ্চতা (Height) বলা হয়।
- ৪. কর্ণদ্বয় সাধারণভাবে সমান নাও হতে পারে।
ট্রাপিজিয়ামের সকল গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য (Complete List)
ট্রাপিজিয়ামের তির্যক বাহু, সমান্তরাল বাহু, কর্ণ, ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের দ্বিমধ্যমা (bimedian) ইত্যাদির উপর ভিত্তি করে ট্রাপিজিয়াম এর বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। আবার, ট্রাপিজিয়ামের সন্নিহিত বাহু, সন্নিহিত কোণ, পরিসীমা ইত্যাদি বিশ্লেষণ করলেও ট্রাপিজিয়াম এর বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। নিচে ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য সমূহকে একত্রে উল্লেখ করা হলো:
- ১. ট্রাপিজিয়ামের একজোড়া বাহু পরস্পর সমান্তরাল।
- ২. অপর বাহুদ্বয় অসমান্তরাল।
- ৩. চার কোণের সমষ্টি = ৩৬০°।
- ৪. সাধারণ ট্রাপিজিয়ামে কর্ণদ্বয় সমান হয় না।
- ৫. সাধারণ ট্রাপিজিয়াম সাধারণত প্রতিসাম্যহীন
- ৬. সামান্তরিক একটি বিশেষ ধরনের ট্রাপিজিয়াম।
- ৭. ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহু সংলগ্ন কোণ দুইটি পরস্পর সম্পূরক বা ১৮০০।
- ৮. ট্রাপিজিয়ামের একজোড়া বিপরীত বাহুর মধ্যবিন্দু দুইটি এবং এর কর্ণদ্বয়ের ছেদবিন্দু একই রেখায় অবস্থিত।
- ৯. সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয় পরস্পর সমান।
- ১০. ট্রাপিজিয়ামের একটি বাহু ও কর্ণের অন্তর্ভূক্ত কোণ ঐ বাহুর বিপরীত বাহু ও একই কর্ণের অন্তর্ভূক্ত কোণ দুইটি পরস্পর সমান।
- ১১. ABCD একটি ট্রাপিজিয়াম হলে sinA sinC = sinB sinD সম্পর্কটি সবসময়ই সত্য হয়।
- ১২. ট্রাপিজিয়ামের কর্ণ দুইটি পরস্পরকে একই অনুপাতে বিভক্ত করে।
- ১৩. বৃত্তে অন্তর্লিখিত কোনো ট্রাপিজিয়ামের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ বা ১৮০°।
- ১৪. ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টিকে এর উচ্চতা দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলকে অর্ধেক করলে ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল পাওয়া যায়।
- ১৫. ট্রাপিজিয়ামের সমান্তরাল বিপরীত বাহু দুইটির মধ্যবর্তী দুরত্বই এর উচ্চতা বলে বিবেচিত হয়।
- ১৬. ABCD ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় AB = a ও CD = b; অপর বাহুদ্বয় BC = c ও DA = d এবং কর্ণদ্বয় AC = e ও BD = f হলে e2 + f2 = c2 + d2 + 2ab সম্পর্কটি সবসময়ই সত্য হয়।
- ১৭. ট্রাপিজিয়ামের কর্ণদ্বয় দ্বারা ট্রাপিজিয়ামটি যে চারটি ত্রিভুজে বা বিষমবাহু ত্রিভুজ -এ বিভক্ত হয়, তাদের মধ্যে একজোড়া বিপরীত ত্রিভুজ পরস্পর সদৃশ।
- ১৮. সমান্তরাল বাহু ব্যতীত অপর দুইটি বাহুকে ট্রাপিজিয়ামের পা (legs) বলে।
- ১৯. ট্রাপিজিয়ামের কর্ণ দুইটি ট্রাপিজিয়ামটিকে যে চারটি ত্রিভুজে বিভক্ত হয়, তাদের মধ্যে একজোড়া বিপরীত ত্রিভুজের ক্ষেত্রফল পরস্পর সমান।
- ২০. ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য ও উচ্চতা জানা থাকলে ট্রাপিজিয়াম ক্ষেত্রফল নির্ণয় করা যায়।
- ২১. ABCD ট্রাপিজিয়ামের একজোড়া সন্নিহিত কোণের কোসাইন (cosine) এর সমষ্টি শুণ্য অর্থাৎ, cosA + cosB = 0. কারণ cosA + cosB = cosA + cos(১৮০°-A) = cosA - cosA = 0. ফলে অপর দুইটি সন্নিহিত কোণের কোসাইন (cosine) এর সমষ্টিও শুণ্য অর্থাৎ, cosC + cosD = 0.
- ২২. ট্রাপিজিয়ামের কর্ণ দুইটি পরস্পরকে যে অনুপাতে বিভক্ত করে সেই অনুপাতটি, সমান্তরাল বাহুদ্বয়ের অনুপাতের সমান।
- ২৩. বৃত্তে অন্তর্লিখিত কোন ট্রাপিজিয়ামের কর্ণদ্বয় দ্বারা গঠিত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ঐ ট্রাপিজিয়ামের বিপরীত বাহুদ্বয় দ্বারা গঠিত দুইটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলদ্বয়ের সমষ্টির সমান।
- ২৪. ট্রাপিজিয়ামের কর্ণদ্বয় দ্বারা ট্রাপিজিয়ামটি যে চারটি ত্রিভুজে বিভক্ত হয়, তাদের মধ্যে একজোড়া বিপরীত ত্রিভুজের ক্ষেত্রফল যদি X বর্গ একক ও Y বর্গ একক এবং ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল A বর্গ একক হয়, তাহলে √A = √X + √Y.
- ২৫. ট্রাপিজিয়ামের বিপরীত বাহুদ্বয়ের মধ্যবিন্দু দুইটির সংযোজক রেখাংশকে দ্বিমধ্যমা (bimedian) বলে।
- ২৬. ট্রাপিজিয়ামের একটি দ্বিমধ্যমা (bimedian) ট্রাপিজিয়ামটিকে দুইটি সমান ক্ষেত্রফলবিশিষ্ট চতুর্ভুজ এ বিভক্ত করে।
- ২৭. ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ এর সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল।
- ২৮. ABCD ট্রাপিজিয়ামের একজোড়া সন্নিহিত কোণের কোটেন্জেন্ট (cotangent) এর সমষ্টি শুণ্য অর্থাৎ, cotA + cotB = 0. কারণ cotA + cotB = cotA + cot(180°-A) = cotA - cotA = 0. ফলে অপর দুইটি সন্নিহিত কোণের কোটেন্জেন্ট (cotangent) এর সমষ্টিও শুণ্য অর্থাৎ, cotC + cotD = 0.
- ২৯. ট্রাপিজিয়ামের তির্যক বাহুদ্বয়ের মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশের দৈর্ঘ্য এর সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টির অর্ধেক।
- ৩০. ট্রাপিজিয়ামের একটি কর্ণ দ্বারা ট্রাপিজিয়ামটি যে দুইটি ত্রিভুজে বিভক্ত হয় তাদের ক্ষেত্রফলের গুণফল, অপর কর্ণ দ্বারা গঠিত ত্রিভুজ দুইটির ক্ষেত্রফলের গুণফলের সমান।
- ৩১. ট্রাপিজিয়ামের দুইটি বাহু পরস্পর সমান হলে তখন এটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হয়ে যায়।
- ৩২. ট্রাপিজিয়ামের বাহুগুলোর মধ্যবিন্দু চারটি যোগ করলে যে চতুর্ভুজটি উৎপন্ন হয় তা একটি সামান্তরিক।
- ৩৩. ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা এর সমান্তরাল বাহুদ্বয়ের সমান্তরাল।
- ৩৪. সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের কর্ণদ্বয় পরস্পর সমান।
- ৩৫. ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশের দৈর্ঘ্য, এর সমান্তরাল বাহুদ্বয়ের বিয়োগফলের অর্ধেক।
- ৩৬. ট্রাপিজিয়ামের সন্নিহিত কোণ দুইটির প্রত্যেকটি সমকোণ বা ৯০° হলে, তখন এটি সমকোণী ট্রাপিজিয়াম (right trapezium) হয়ে যায়।
- ৩৭. কোন ট্রাপিজিয়ামের বিপরীত কোণ দুইটি পরস্পর সম্পূরক হলে তার শীর্ষ বিন্দু চারটি সমবৃত্ত হয়। অর্থাৎ শীর্ষ বিন্দু চারটি দিয়ে অতিক্রান্ত একটি অনন্য বৃত্ত অঙ্কন করা যায়।
- ৩৮. ট্রাপিজিয়ামের বৃহত্তম ভূমি-বাহু সংলগ্ন কোণ দুইটির প্রত্যেকটি সূক্ষ্মকোণ হলে তখন এটি সূক্ষ্মকোণী ট্রাপিজিয়াম হয়ে যায়।
- ৩৯. ট্রাপিজিয়ামের বৃহত্তম ভূমি-বাহু সংলগ্ন কোণ দুইটির একটি সূক্ষ্মকোণ এবং একটি স্থুলকোণ হলে তখন এটি স্থুলকোণী ট্রাপিজিয়াম হয়ে যায়।
- ৪০. ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটি জানা থাকলে এর কর্ণদ্বয়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশের দৈর্ঘ্য নির্ণয় করা যায়।
- ৪১. বৃত্তে অন্তর্লিখিত কোন ট্রাপিজিয়ামের কর্ণ দুইটি যদি পরস্পর লম্ব হয়, তবে তাদের ছেদ বিন্দু হতে কোন বাহুর উপর অঙ্কিত লম্ব বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করে।
সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের বিশেষ বৈশিষ্ট্য
সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হলে কিছু অতিরিক্ত বৈশিষ্ট্য যুক্ত হয়—
- অসমান্তরাল বাহুদ্বয় সমান
- ভূমিসংলগ্ন কোণদ্বয় সমান
- কর্ণদ্বয় সমান
- একটি প্রতিসাম্য রেখা বিদ্যমান
এজন্যই সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য আলাদা করে পড়ানো হয়।
ট্রাপিজিয়াম ও সামান্তরিকের পার্থক্য
| বিষয় | ট্রাপিজিয়াম | সামান্তরিক |
|---|---|---|
| সমান্তরাল বাহু | ১ জোড়া | ২ জোড়া |
| কর্ণ | সাধারণত অসমান | সমান নয় কিন্তু সমদ্বিখণ্ডিত |
| প্রতিসাম্য | সাধারণত নেই | নির্দিষ্ট ক্ষেত্রে আছে |
| সারসংক্ষেপ | ট্রাপিজিয়াম ও সামান্তরিকের মাঝে কিছু সাধারণ বৈশিষ্ট্য থাকলেও উভয়ের মধ্যে কিছু মৌলিক বৈশিষ্ট্যও বিদ্যমান। | |
পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্য
- Class 5–8: ৩টি ও ৪টি বৈশিষ্ট্য বেশি গুরুত্বপূর্ণ
- Class 9–10: ক্ষেত্রফল ও উচ্চতা সম্পর্কিত বৈশিষ্ট্য
- Competitive Exam:
- “কয় জোড়া বাহু সমান্তরাল?”
- “কোণের সমষ্টি কত?”
- “সামান্তরিক কি ট্রাপিজিয়াম?”
সংক্ষেপে মনে রাখার উপায়
✔️ এক জোড়া বাহু সমান্তরাল
✔️ কোণের সমষ্টি ৩৬০°
✔️ সব ট্রাপিজিয়াম চতুর্ভুজ
❌ সব ট্রাপিজিয়াম সামান্তরিক নয়
প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন
FAQ: ট্রাপিজিয়াম সম্পর্কিত সাধারণ প্রশ্ন
ট্রাপিজিয়াম কি চতুর্ভুজ?
হ্যাঁ, ট্রাপিজিয়াম চার বাহু বিশিষ্ট একটি বিশেষ ধরনের চতুর্ভুজ।
ট্রাপিজিয়ামের কয় জোড়া বাহু সমান্তরাল?
একটি ট্রাপিজিয়ামে মাত্র এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল থাকে।
ট্রাপিজিয়ামের অপর দুইটি বাহু কেমন হয়?
ট্রাপিজিয়ামের অপর দুইটি বাহু সাধারণত অসমান্তরাল হয়।
ট্রাপিজিয়ামের চারটি কোণের সমষ্টি কত?
যেকোনো ট্রাপিজিয়ামের চারটি কোণের সমষ্টি ৩৬০°।
ট্রাপিজিয়ামের উচ্চতা বলতে কী বোঝায়?
সমান্তরাল দুই বাহুর মধ্যবর্তী লম্ব দূরত্বকে ট্রাপিজিয়ামের উচ্চতা বলা হয়।
সব ট্রাপিজিয়াম কি সামান্তরিক?
না, সব ট্রাপিজিয়াম সামান্তরিক নয়; তবে সব সামান্তরিক ট্রাপিজিয়াম হতে পারে।
সাধারণ ট্রাপিজিয়ামের কর্ণদ্বয় কি সমান?
সাধারণ ট্রাপিজিয়ামের কর্ণদ্বয় সাধারণত সমান হয় না।
কোন ট্রাপিজিয়ামে কর্ণদ্বয় সমান হয়?
সমদ্বিবাহু ট্রাপিজিয়ামে কর্ণদ্বয় সমান হয়।
ট্রাপিজিয়াম কি সমমিত আকার?
সাধারণ ট্রাপিজিয়াম সমমিত নয়, তবে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম সমমিত।
ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য জানা কেন গুরুত্বপূর্ণ?
ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য জানলে ক্ষেত্রফল, উচ্চতা ও অন্যান্য জ্যামিতিক সমস্যা সহজে সমাধান করা যায়।
- প্রথম প্রকাশকাল:
- সর্বশেষ সম্পাদনা ও পরিমার্জন:
মোঃ মুনজিল হোসেন
- সিনিয়র শিক্ষক (গণিত)
- পাবনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বাংলাদেশ
- জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) এর লেখক
- সার্টিফাইড মাইক্রোসফট ইনোভেটিভ এডুকেটর এক্সপার্ট