সামান্তরিকের বৈশিষ্ট্য
সামান্তরিক হলো সমতল জ্যামিতির একটি গুরুত্বপূর্ণ চতুর্ভুজ, যার নিজস্ব কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে।
টিউটোরিয়ালটি শেষে আপনি যা বলতে পারবেন–
- সামান্তরিকের মৌলিক ও উন্নত বৈশিষ্ট্য
- সামান্তরিকের ৩টি ও ৪টি বৈশিষ্ট্য
- কোণ, বাহু ও কর্ণ সংক্রান্ত গুণাবলি
- শ্রেণিভিত্তিক (Class 5–10) পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্য
এই আর্টিকেলের উদ্দেশ্য হলো সামান্তরিকের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করার মাধ্যমে একে অন্যান্য চতুর্ভুজ যেমন আয়তক্ষেত্র, রম্বস ও বর্গ থেকে কিভাবে আলাদা করে চেনা যায় তা সহজভাবে তুলে ধরা।
সামান্তরিক কী?
যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাকে সামান্তরিক বলে।
👉 বিস্তারিত জানতে দেখুন:
সামান্তরিক কাকে বলে
সামান্তরিকের বৈশিষ্ট্য অন্যান্য চতুর্ভুজের বৈশিষ্ট্যের সাথে কিছুটা মিলে যায়। মজার বিষয় হলো সামান্তরিকের ঐসব বৈশিষ্ট্য জানা থাকলে অন্যান্য সকল চতুর্ভুজের বৈশিষ্ট্য জানা খুবই সহজ হয়ে যায়। জ্যামিতির বেশকিছু মৌলিক ধারণা সামান্তরিকের বৈশিষ্ট্যকে ভিত্তি করে গড়ে উঠেছে।
তাছাড়া গণিত ও বিজ্ঞানের বিভিন্ন শাখা-প্রশাখায় সামান্তরিকের বিভিন্ন বৈশিষ্ট্য নানাভাবে ব্যবহৃত হয়।
যাহোক, সামান্তরিক সম্পর্কে আরও বেশি জানতে হলে সামান্তরিকের বৈশিষ্ট্য সম্পর্কে সম্মক জ্ঞান থাকা আবশ্যক।
সামান্তরিক চিত্র
সামান্তরিকের মৌলিক বৈশিষ্ট্য
সামান্তরিকের বাহুর সমতা ও সমান্তরালতা; কোণের সমতা, সন্নিহিত কোণ, কর্ণ ইত্যাদির উপর ভিত্তি করে এর কতকগুলো বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়।
বিপরীত বাহু সমান ও সমান্তরাল
- ১. সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান
- ২. একই সঙ্গে তারা সমান্তরাল
এটি সামান্তরিকের প্রধান পরিচায়ক বৈশিষ্ট্য।
বিপরীত কোণ সমান
- ১. সামান্তরিকের বিপরীত কোণদ্বয়ের মান সমান হয়
সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি ১৮০°
- ১. যেকোনো দুইটি সন্নিহিত কোণ একটি সরলকোণ গঠন করে
- ২. অর্থাৎ,
একটি কোণ + পাশের কোণ = ১৮০°
চার কোণের সমষ্টি ৩৬০°
- ১. সামান্তরিক একটি চতুর্ভুজ হওয়ায়
চারটি কোণের যোগফল = ৩৬০°
সামান্তরিকের কর্ণ সংক্রান্ত বৈশিষ্ট্য
সামান্তরিকের কর্ণ সংক্রান্ত কতকগুলো বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়।
কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে
- ১. সামান্তরিকের দুটি কর্ণ একে অপরকে সমান দুই ভাগে ভাগ করে
- ২. কিন্তু কর্ণদ্বয় সাধারণত সমান হয় না
👉 বিস্তারিত দেখুন:
সামান্তরিকের কর্ণ নির্ণয়ের সূত্র
প্রতিটি কর্ণ সামান্তরিককে দুইটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে
- ১. একটি কর্ণ টানলে দুইটি সর্বসম ত্রিভুজ (congruent triangle) উৎপন্ন হয়।
প্রমাণভিত্তিক গাণিতিক সমস্যায় এটি খুব গুরুত্বপূর্ণ
সামান্তরিকের ৩টি বৈশিষ্ট্য (Class 5–6)
সংক্ষেপে বলতে চাইলে সামান্তরিকের ৩টি প্রধান বৈশিষ্ট্য—
- ১. বিপরীত বাহু সমান ও সমান্তরাল
- ২. বিপরীত কোণ সমান
- ৩. কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে
সামান্তরিকের ৪টি বৈশিষ্ট্য (Class 7–8)
সংক্ষেপে বলতে চাইলে সামান্তরিকের ৩টি প্রধান বৈশিষ্ট্য—
- ১. বিপরীত বাহু সমান
- ২. বিপরীত বাহু সমান্তরাল
- ৩. বিপরীত বাহু সমান্তরাল
- ৪. কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে
উন্নত বৈশিষ্ট্য (Higher Math / Class 9–10)
- ১. সামান্তরিকের একটি কোণ জানা থাকলে অন্য সব কোণ নির্ণয় করা যায়
- ২. ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
আরও জানতে 👉 দেখুন:
সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র
সামান্তরিক ও অন্যান্য চতুর্ভুজের সম্পর্ক
- সব রম্বস একটি সামান্তরিক
- সব আয়তক্ষেত্র একটি সামান্তরিক
- কিন্তু সব সামান্তরিক রম্বস বা আয়তক্ষেত্র নয়
এটি পরীক্ষায় খুব জনপ্রিয় একটি প্রশ্ন।
সামান্তরিকের সকল মৌলিক বৈশিষ্ট্য
সামান্তরিকের সকল বৈশিষ্ট্যকে এক নজরে তুলে ধরা হলো।
- সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান।
- সামান্তরিকের অন্তঃস্থ কোণ চারটির সমষ্টি চার সমকোণ বা ৩৬০°।
- সামান্তরিকের বিপরীত কোণদ্বয় পরস্পর সমান।
- সামান্তরিকের ভূমিকে উচ্চতা দিয়ে গুণ করলে সামান্তরিকের ক্ষেত্রফল পাওয়া যায়।
- সামান্তরিকের বৈশিষ্ট্য সমূহের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো- সামান্তরিকের যেকোনো দুইটি সন্নিহিত কোণের যোগফল দুই সমকোণ বা ১৮০°।
- সামান্তরিকের ক্ষেত্রফল এর যে কোন কর্ণদ্বারা গঠিত ত্রিভুজক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমান।
- সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান্তরাল।
- সামান্তরিকের ক্ষেত্রফল এর যে কোন কর্ণদ্বারা গঠিত ত্রিভুজক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমান।
- সামান্তরিকের কর্ণদ্বয় সবসময়ই সামান্তরিকের অভ্যন্তরে অবস্থান করে।
- সামান্তরিকের কোণগুলো সূক্ষ্মকোণ এবং স্থুলকোণ।
- সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর অসমান।
- সামান্তরিকের বৈশিষ্ট্য সমূহের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো- সামান্তরিকের বৃহত্তর কর্ণ সংলগ্ন কোণ দুইটি সূক্ষ্মকোণ।
- সামান্তরিকের সন্নিহিত কোণ দুইটি পরস্পর সম্পূরক কোণ।
- সামান্তরিকের ভূমিকে উচ্চতা দিয়ে গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যায়।
- সামান্তরিকের প্রত্যকটি কোণ সমকোণ হলে তখন এটি আয়তক্ষেত্র আকার ধারণ করে।
- সামান্তরিকের ক্ষুদ্রতর কর্ণ দ্বারা সামান্তরিকটি যে দুইটি ত্রিভুজে বিভক্ত হয় সেই ত্রিভুজ দুইটির উভয়ই সূক্ষ্মকোণী ত্রিভুজ।
- সামান্তরিকের কর্ণদ্বারা সামান্তরিকটি দুইটি সর্বসম ত্রিভুজে বিভক্ত হয়।
- সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে।
- সামান্তরিকের কর্ণদ্বয় সবসময়ই সামান্তরিকের অভ্যন্তরে অবস্থান করে।
- সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়ের সমষ্টিকে দ্বিগুণ করলে পরিসীমা পাওয়া যায়।
- সামান্তরিকের বৈশিষ্ট্য সমূহের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো- সামান্তরিকের কর্ণদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টি এর বাহুগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রগুলোর সমষ্টি সমান।
- সামান্তরিকের সবগুলো বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান হলে তখন এটি রম্বস হয়ে যায়।
- সামান্তরিকের বিপরীত কোণ দুইটির সমষ্টি একটি সূক্ষ্মকোণ বা স্থুলকোণ।
- সামান্তরিকের কর্ণদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টি এর বাহুগুলোর উপর অঙ্কিত বর্গক্ষেত্রগুলোর সমষ্টি সমান।
- সামান্তরিকের বৃহত্তর কর্ণ দ্বারা সামান্তরিকটি যে দুইটি ত্রিভুজে বিভক্ত হয় সেই ত্রিভুজ দুইটির উভয়ই স্থুলকোণী ত্রিভুজ।
- সামান্তরিকের কর্ণদ্বয় সামান্তরিকটিকে চারটি সমান ক্ষেত্রফলবিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে।
- সামান্তরিকের বৈশিষ্ট্য সমূহের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো- সামান্তরিকের একটি কোণের পরিমাপ জানা থাকলে অপর কোণগুলোর পরিমাপ নির্ণয় করা যায়।
- সামান্তরিকের সন্নিহিত বাহু দুইটি a এবং b হলে পরিসীমা = 2(a+b).
- সামান্তরিকের বাহুচারটির উপর অন্তঃস্থ বা বহিঃস্থভাবে অঙ্কিত বর্গক্ষেত্রগুলোর কেন্দ্র হবে কোনো একটি বর্গক্ষেত্রের চারটি শীর্ষ বিন্দু।
- সামান্তরিকের কোণগুলো সমকোণ হলে এবং বাহুগুলো পরস্পর সমান হলে তখন এটি বর্গক্ষেত্র আকার ধারণ করে।
- সামান্তরিকের ক্ষুদ্রতর কর্ণ সংলগ্ন কোণ দুইটি স্থুলকোণ।
- সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে তখন এটি আয়তক্ষেত্র হয়ে যায়।
প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন
FAQ: সামান্তরিকের ক্ষেত্রফল সম্পর্কে সাধারণ প্রশ্ন
সামান্তরিক কী?
যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাকে সামান্তরিক বলে।
সামান্তরিকের বিপরীত বাহুগুলো কেমন হয়?
সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল হয়।
সামান্তরিকের বিপরীত কোণগুলোর মধ্যে কী সম্পর্ক আছে?
সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়।
সামান্তরিকের সন্নিহিত দুই কোণের সমষ্টি কত?
সামান্তরিকের যেকোনো সন্নিহিত দুই কোণের সমষ্টি ১৮০° হয়।
সামান্তরিকের কর্ণদ্বয়ের বৈশিষ্ট্য কী?
সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে।
সামান্তরিকের একটি কর্ণ কী সৃষ্টি করে?
সামান্তরিকের যেকোনো একটি কর্ণ সামান্তরিকটিকে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে।
একটি সামান্তরিকের চার কোণের সমষ্টি কত?
একটি সামান্তরিকের চারটি কোণের সমষ্টি ৩৬০°।
সামান্তরিক কি সবসময় আয়তক্ষেত্র হয়?
না, সামান্তরিকের সব কোণ সমকোণ হলে তবেই তা আয়তক্ষেত্র হয়।
সামান্তরিকের সব বাহু সমান হলে তাকে কী বলা হয়?
সামান্তরিকের সব বাহু সমান হলে তাকে রম্বস বলা হয়।
সামান্তরিক কোন ধরনের জ্যামিতিক চিত্র?
সামান্তরিক একটি বিশেষ ধরনের চতুর্ভুজ।
- প্রথম প্রকাশকাল:
- সর্বশেষ সম্পাদনা ও পরিমার্জন:
মোঃ মুনজিল হোসেন
- সিনিয়র শিক্ষক (গণিত)
- পাবনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বাংলাদেশ
- জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) এর লেখক
- সার্টিফাইড মাইক্রোসফট ইনোভেটিভ এডুকেটর এক্সপার্ট