সামান্তরিকের সকল সূত্র
সামান্তরিকের বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধানে ক্ষেত্রফল, পরিসীমা, কর্ণ, উচ্চতা ও ভূমি নির্ণয়ের সূত্র জানা জরুরি। এই পেজে সামান্তরিকের গুরুত্বপূর্ণ সব সূত্র সংক্ষেপে তুলে ধরা হয়েছে।
টিউটোরিয়ালটি শেষে আপনি যা জানতে পারবেন–
- সামান্তরিকের সকল সূত্র
- প্রত্যেকটি সূত্র চিত্রসহ পর্যবেক্ষণ
- কোণ সূত্র কখন ব্যবহার করতে হবে
এই পেজে সামান্তরিকের গুরুত্বপূর্ণ সূত্রগুলো একসঙ্গে সাজানো হয়েছে, যাতে প্রয়োজন অনুযায়ী সহজেই সঠিক সূত্রটি খুঁজে পাওয়া যায়।
সামান্তরিকের সূত্র কী?
সামান্তরিকের ক্ষেত্রফল, পরিসীমা, কর্ণ, উচ্চতা ও ভূমি নির্ণয়ের জন্য বিভিন্ন গাণিতিক সূত্র ব্যবহার করা হয়। এসব গাণিতিক সম্পর্কগুলোই মূলত সামান্তরিকের সূত্র বলে পরিচিত।
কোন তথ্য দেওয়া আছে তার ওপর নির্ভর করে উপযুক্ত সূত্র নির্বাচন করতে হয়।
বাহু, কোণ ও দুইটি কর্ণবিশিষ্ট সামান্তরিকের চিত্র
চিত্রে, ABCD একটি সামান্তরিক। এখানে AB ও CD বিপরীত বাহু এবং AD ও BC অপর দুটি বিপরীত বাহু। AC ও BD দুইটি কর্ণ।
সামান্তরিকের সূত্রে ব্যবহৃত প্রতীকগুলোর পরিচয়
- a ও b: সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য।
- h: ভূমির উপর অঙ্কিত লম্ব উচ্চতা।
- A: সামান্তরিকের ক্ষেত্রফল।
- P: সামান্তরিকের পরিসীমা।
- d₁ ও d₂: সামান্তরিকের দুটি কর্ণের দৈর্ঘ্য।
- θ: দুটি সন্নিহিত বাহুর অন্তর্ভুক্ত কোণ।
- 𝛽: দুটি কর্ণের ছেদবিন্দুতে অন্তর্ভুক্ত কোণ।
সতর্কতা
মনে রাখা দরকার, বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ θ এবং কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 𝛽 এক বিষয় নয়। কোন সূত্রে θ এবং কোন সূত্রে 𝛽 ব্যবহার করা হয়েছে, তা দেখে সতর্কতার সাথে কোণটি নির্ধারণ করতে হবে।
১. সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র
সামান্তরিকের ভূমি ও লম্ব উচ্চতা, কর্ণ ও কর্ণের উপর অঙ্কিত লম্ব, দুটি সন্নিহিত বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ অথবা দুটি কর্ণ ও তাদের অন্তর্ভুক্ত কোণের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয় করা যায়।
ক. ভূমি ও লম্ব উচ্চতার সাহায্যে
সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
এখানে,
- A = সামান্তরিকের ক্ষেত্রফল।
- b = ভূমির দৈর্ঘ্য।
- h = ভূমির উপর অঙ্কিত লম্ব উচ্চতা।
খ. কর্ণ ও কর্ণের উপর অঙ্কিত লম্বের সাহায্যে
সামান্তরিকের ক্ষেত্রফল =(কর্ণ × বিপরীত শীর্ষ থেকে ঐ কর্ণের উপর লম্বের দৈর্ঘ্য) বর্গ একক।
যেখানে,
- A = সামান্তরিকের ক্ষেত্রফল।
- d = সামান্তরিকের একটি কর্ণের দৈর্ঘ্য।
- h = নির্বাচিত কর্ণ d এর বিপরীত শীর্ষ বিন্দু থেকে d এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য।
গ. দুটি সন্নিহিত বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণের সাহায্যে
এখানে,
- A = সামান্তরিকের ক্ষেত্রফল।
- a = সামান্তরিকের একটি বাহুর দৈর্ঘ্য।
- b = সন্নিহিত অপর বাহুর দৈর্ঘ্য।
- sin হলো ত্রিকোণমিতিক অনুপাত।
- θ = a ও b বাহুর অন্তর্ভুক্ত কোণ।
সামান্তরিকের চিত্র ও বিভিন্ন অংশের পরিচয়
ঘ. দুটি কর্ণ ও তাদের অন্তর্ভুক্ত কোণের সাহায্যে
এখানে,
- A = সামান্তরিকের ক্ষেত্রফল।
- d₁ = সামান্তরিকের একটি কর্ণের দৈর্ঘ্য।
- d₂ = সামান্তরিকের অপর কর্ণের দৈর্ঘ্য।
- sin হলো ত্রিকোণমিতিক অনুপাত।
- 𝛽 = d₁ ও d₂ কর্ণের ছেদবিন্দুতে অন্তর্ভুক্ত কোণ।
বিস্তারিত জানুন: সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, প্রমাণ ও উদাহরণ
২. সামান্তরিকের পরিসীমা নির্ণয়ের সূত্র
সামান্তরিকের চারটি বাহুর দৈর্ঘ্যের যোগফলকে এর পরিসীমা বলা হয়। সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হওয়ায় দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য জানা থাকলেই পরিসীমা নির্ণয় করা যায়।
যেখানে,
- P = সামান্তরিকের পরিসীমা।
- a = সামান্তরিকের একটি বাহুর দৈর্ঘ্য।
- b = সন্নিহিত অপর বাহুর দৈর্ঘ্য।
👉 বিস্তারিত জানুন: সামান্তরিকের পরিসীমা নির্ণয়ের সূত্র, প্রমাণ ও উদাহরণ
৩. সামান্তরিকের কর্ণ নির্ণয়ের সূত্র
সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য এবং তাদের অন্তর্ভুক্ত কোণ জানা থাকলে কোসাইন সূত্র ব্যবহার করে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করা যায়।
ধরি, সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য a ও b এবং তাদের অন্তর্ভুক্ত কোণ θ। তাহলে দুটি কর্ণের দৈর্ঘ্যের সূত্র হলো:
যেখানে
- d₁ = সামান্তরিকের বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য।
- d₂ = সামান্তরিকের ক্ষূদ্রতম কর্ণের দৈর্ঘ্য।
- a = সামান্তরিকের একটি বাহুর দৈর্ঘ্য।
- b = সন্নিহিত অপর বাহুর দৈর্ঘ্য।
- θ = দুটি সন্নিহিত বাহু a ও b এর অন্তর্ভুক্ত কোণ।
সামান্তরিকের কর্ণদ্বয়ের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ সম্পর্ক
সামান্তরিকের দুটি কর্ণের দৈর্ঘ্যের বর্গের যোগফল তার দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্যের বর্গের যোগফলের দ্বিগুণের সমান। একে সামান্তরিকের সূত্র বা Parallelogram Law বলা হয়।
👉 বিস্তারিত জানুন: সামান্তরিকের কর্ণ নির্ণয়ের সূত্র, প্রমাণ ও উদাহরণ
৪. সামান্তরিকের উচ্চতা ও ভূমি নির্ণয়ের সূত্র
সামান্তরিকের ক্ষেত্রফল এবং ভূমি জানা থাকলে লম্ব উচ্চতা নির্ণয় করা যায়। আবার ক্ষেত্রফল ও লম্ব উচ্চতা জানা থাকলে ভূমি নির্ণয় করা যায়।
ক. উচ্চতা নির্ণয়ের সূত্র
এখানে,
- h = ভূমির উপর অঙ্কিত লম্ব উচ্চতা।
- A = সামান্তরিকের ক্ষেত্রফল।
- b = ভূমির দৈর্ঘ্য।
খ. ভূমি নির্ণয়ের সূত্র
এখানে,
- b = ভূমির দৈর্ঘ্য।
- A = সামান্তরিকের ক্ষেত্রফল।
- h = ভূমির উপর অঙ্কিত লম্ব উচ্চতা।
মনে রাখতে হবে, উচ্চতা সব সময় ভূমির উপর লম্ব দূরত্ব; সামান্তরিকের তির্যক বাহু সাধারণত উচ্চতা নয়।
👉 বিস্তারিত জানুন: ক্ষেত্রফল, ভূমি ও উচ্চতা নির্ণয়ের বিস্তারিত নিয়ম
৫. সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র
সামান্তরিকের পরিসীমা এবং একটি বাহুর দৈর্ঘ্য জানা থাকলে অপর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা যায়। কারণ সামান্তরিকের পরিসীমা দুটি সন্নিহিত বাহুর যোগফলের দ্বিগুণ।
ধরি, পরিসীমা P এবং দুটি সন্নিহিত বাহু a ও b। তাহলে:
এখানে,
- P = সামান্তরিকের পরিসীমা।
- a = সামান্তরিকের একটি বাহুর দৈর্ঘ্য।
- b = সন্নিহিত অপর বাহুর দৈর্ঘ্য।
পরিসীমা ও একটি বাহু জানা থাকলে অন্য বাহুর দৈর্ঘ্য বের করতে এই সম্পর্ক ব্যবহার করা যায়।
👉 বিস্তারিত জানুন: সামান্তরিকের পরিসীমা ও বাহুর দৈর্ঘ্য নির্ণয়ের নিয়ম
৬. সামান্তরিকের কয়েকটি বিশেষ সূত্র
ক. সামান্তরিকের কর্ণদ্বয় সমান হলে
সামান্তরিকের কর্ণদ্বয় সমান হলে সেটি আয়তক্ষেত্র হয়। তখন কর্ণ, দৈর্ঘ্য ও প্রস্থের মধ্যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে সম্পর্ক পাওয়া যায়।
যেখানে,
- d = একটি কর্ণের দৈর্ঘ্য।
- a = সামান্তরিকের একটি বাহুর দৈর্ঘ্য।
- b = সন্নিহিত অপর বাহুর দৈর্ঘ্য।
খ. সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর লম্ব হলে
সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর লম্ব হলে সেটি রম্বস হয়। এ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র:
এখানে,
- A = সামান্তরিকের ক্ষেত্রফল।
- d₁ = সামান্তরিকের একটি কর্ণের দৈর্ঘ্য।
- d₂ = সামান্তরিকের অপর কর্ণের দৈর্ঘ্য।
এই বিশেষ সূত্রটি রম্বসের ক্ষেত্রফল নির্ণয়েও ব্যবহার করা হয়।
কোন তথ্য দেওয়া থাকলে কোন সূত্র ব্যবহার করবো?
প্রশ্নে কী কী তথ্য দেওয়া আছে, তার ওপর ভিত্তি করে সামান্তরিকের সূত্র নির্বাচন করতে হবে।
- ভূমি ও লম্ব উচ্চতা দেওয়া থাকলে: ক্ষেত্রফল = ভূমি × লম্ব উচ্চতা।
- দুটি সন্নিহিত বাহু ও তাদের মধ্যবর্তী কোণ দেওয়া থাকলে: ক্ষেত্রফল = a × b × sin θ।
- দুটি কর্ণ ও তাদের মধ্যবর্তী কোণ দেওয়া থাকলে: ক্ষেত্রফল = ½ × d₁ × d₂ × sin 𝛽।
- কর্ণ ও তার উপর অঙ্কিত লম্ব দেওয়া থাকলে: ক্ষেত্রফল = কর্ণ × লম্ব।
- দুটি সন্নিহিত বাহু দেওয়া থাকলে: পরিসীমা = 2 × (a + b)।
- ক্ষেত্রফল ও ভূমি দেওয়া থাকলে: উচ্চতা = ক্ষেত্রফল ÷ ভূমি।
- ক্ষেত্রফল ও উচ্চতা দেওয়া থাকলে: ভূমি = ক্ষেত্রফল ÷ উচ্চতা।
- দুটি বাহু ও অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে: কর্ণ নির্ণয়ের জন্য কোসাইন সূত্র ব্যবহার করা যায়।
সামান্তরিকের সূত্র ব্যবহারের সময় গুরুত্বপূর্ণ সতর্কতা
- ক্ষেত্রফল নির্ণয়ের সময় ভূমির সঙ্গে সংশ্লিষ্ট লম্ব উচ্চতা ব্যবহার করতে হবে।
- কেবল দুটি বাহুর দৈর্ঘ্য জানা থাকলে সাধারণভাবে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করা যায় না।
- কেবল দুটি কর্ণের দৈর্ঘ্য জানা থাকলেও সাধারণভাবে ক্ষেত্রফল নির্ণয় করা যায় না; কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ বা সমতুল্য অতিরিক্ত তথ্য প্রয়োজন।
- ক্ষেত্রফলের একক হবে বর্গ একক; যেমন বর্গ সেমি বা বর্গ মিটার। পরিসীমা ও বাহুর একক হবে সাধারণ দৈর্ঘ্যের একক।
- ত্রিকোণমিতির সূত্রে কোণের একক ডিগ্রি অথবা রেডিয়ান হতে পারে। হিসাব করার সময় ব্যবহৃত একক ঠিক রাখতে হবে।
সামান্তরিক সম্পর্কে আরও জানুন
সামান্তরিকের সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং বিভিন্ন সূত্রের বিস্তারিত প্রমাণ ও উদাহরণ জানতে নিচের পেজগুলো পড়ুন।
প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন
- প্রথম প্রকাশকাল:
- সর্বশেষ সম্পাদনা ও পরিমার্জন:
মোঃ মুনজিল হোসেন
- সিনিয়র শিক্ষক (গণিত)
- পাবনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বাংলাদেশ
- জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) এর লেখক
- সার্টিফাইড মাইক্রোসফট ইনোভেটিভ এডুকেটর এক্সপার্ট