ঘুড়ির পরিসীমার সূত্র ও নির্ণয়
জ্যামিতিতে ঘুড়ি চতুর্ভুজের পরিসীমা হলো এর চারদিকের সীমানার দৈর্ঘ্য। একারণে ঘুড়ির পরিসীমা নির্ণয় করার জন্য এর বাহুগুলোর দৈর্ঘ্য জানার দরকার হয়।
টিউটোরিয়ালটি শেষে আপনি যা শিখতে পারবেন—
- ঘুড়ির পরিসীমার সূত্র
- চিত্রসহ পরিসীমার সূত্রের ব্যাখ্যা
- সূত্রের প্রমাণ
- বাস্তব উদাহরণ
এই পাঠের উদ্দেশ্য হলো ঘুড়ির পরিসীমার সূত্র, সূত্রের ব্যাখ্যা এবং গাণিতিক উদাহরণের সাহায্যে পরিসীমা নির্ণয়ের নিয়ম সহজ ভাষায় তুলে ধরা।
ঘুড়ির পরিসীমা কী?
ঘুড়ির চারটি বাহুর দৈর্ঘ্যের যোগফলকে ঘুড়ির পরিসীমা বলে। ঘুড়ির দুই জোড়া সন্নিহিত বাহু পরস্পর সমান হওয়ায়, দুটি ভিন্ন বাহুর দৈর্ঘ্য জানা থাকলে সহজেই এর পরিসীমা নির্ণয় করা যায়।
ঘুড়ির পরিসীমার সূত্র
মনে করি, ABCD একটি ঘুড়ি। এর চারটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে AB, BC, CD ও DA। ঘুড়ির পরিসীমা হলো চারটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি।
ঘুড়ির পরিসীমার সাধারণ সূত্র:
আবার, ঘুড়ির দুটি জোড়া সন্নিহিত বাহু সমান। অর্থাৎ,
ঘুড়ির পরিসীমা = ২ × (দুইটি ভিন্ন দৈর্ঘ্যের বাহুর যোগফল)
সুতরাং, ঘুড়ির পরিসীমার সংক্ষিপ্ত সূত্র:
এখানে,
- P = ঘুড়ির পরিসীমা
- a = এক জোড়া সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য
- b = অন্য জোড়া সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য
ঘুড়ির পরিসীমার সূত্রের চিত্র
নিচের চিত্রে ABCD একটি ঘুড়ি। এখানে AB ও AD সমান এবং BC ও CD সমান।
ঘুড়ির পরিসীমার সূত্রটির প্রমাণ
চিত্র থেকে পাই,
তাই ঘুড়ির পরিসীমা,
অতএব, ঘুড়ির পরিসীমার সূত্র হলো P = 2(a + b) (প্রমাণিত)।
ঘুড়ির পরিসীমা নির্ণয়ের নিয়ম
ঘুড়ির পরিসীমা নির্ণয় করতে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে:
- ঘুড়ির এক জোড়া সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে।
- অন্য জোড়া সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে।
- দুটি ভিন্ন বাহুর দৈর্ঘ্য যোগ করতে হবে।
- প্রাপ্ত যোগফলকে ২ দিয়ে গুণ করতে হবে।
এভাবেই সহজে ঘুড়ির পরিসীমা নির্ণয় করা যায়।
ঘুড়ির পরিসীমা নির্ণয়ের গাণিতিক উদাহরণ
উদাহরণ ১
একটি ঘুড়ির দুটি ভিন্ন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৮ সেমি ও ৫ সেমি হলে ঘুড়িটির পরিসীমা কত?
সমাধান:
দেওয়া আছে,
- এক জোড়া সমান বাহুর দৈর্ঘ্য = ৮ সেমি
- অন্য জোড়া সমান বাহুর দৈর্ঘ্য = ৫ সেমি
আমরা জানি,
মান বসিয়ে পাই,
∴ পরিসীমা ২৬ সেমি।
উত্তর: ২৬ সেমি।
উদাহরণ ২
একটি ঘুড়ির চারটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ১০ মিটার, ৬ মিটার, ৬ মিটার ও ১০ মিটার হলে এর পরিসীমা কত?
সমাধান:
দেওয়া আছে,
- AB = ১০ মিটার
- BC = ৬ মিটার
- CD = ৬ মিটার
- DA = ১০ মিটার
আমরা জানি,
∴ পরিসীমা ৩২ মিটার।
উত্তর: ৩২ মিটার।
উদাহরণ ৩
একটি ঘুড়ির পরিসীমা ৪০ সেমি এবং এক জোড়া সমান বাহুর দৈর্ঘ্য ১২ সেমি হলে অন্য জোড়া সমান বাহুর দৈর্ঘ্য কত?
সমাধান:
দেওয়া আছে,
- ঘুড়ির পরিসীমা = ৪০ সেমি
- এক জোড়া সমান বাহুর দৈর্ঘ্য a = ১২ সেমি
ধরি, অন্য জোড়া সমান বাহুর দৈর্ঘ্য b = x সেমি।
আমরা জানি,
∴ অন্য জোড়া সমান বাহু ৮ সেমি।
উত্তর: ৮ সেমি।
ঘুড়ির পরিসীমা নির্ণয়ে যেসব বিষয় মনে রাখতে হবে
- ঘুড়ির চারটি বাহুর দৈর্ঘ্য যোগ করলেই পরিসীমা পাওয়া যায়।
- ঘুড়ির দুটি জোড়া সন্নিহিত বাহু সমান হয়।
- দুটি ভিন্ন বাহুর দৈর্ঘ্য জানা থাকলে ২ × (a + b) সূত্র ব্যবহার করা যায়।
- পরিসীমা নির্ণয়ের সময় সব বাহুর দৈর্ঘ্যের একক একই হতে হবে।
- পরিসীমার একক হবে দৈর্ঘ্যের একক, যেমন সেমি, মিটার বা কিলোমিটার।
উপসংহার
ঘুড়ির পরিসীমা নির্ণয় করা খুবই সহজ। ঘুড়ির দুটি জোড়া সন্নিহিত বাহু সমান হওয়ায় দুটি ভিন্ন বাহুর দৈর্ঘ্য যোগ করে ২ দিয়ে গুণ করলেই পরিসীমা পাওয়া যায়। তাই ঘুড়ির পরিসীমার সূত্রটি মনে রাখুন:
জ্যামিতিক ঘুড়ি সম্পর্কে সহজভাবে আরও জানতে ঘুড়ি কাকে বলে এবং ঘুড়ির ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র সম্পর্কিত লেখাগুলো পড়ুন।
প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন
FAQ: ঘুড়ির ক্ষেত্রফল সম্পর্কিত সাধারণ প্রশ্ন
ঘুড়ির পরিসীমা কাকে বলে?
ঘুড়ির চারটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টিকে ঘুড়ির পরিসীমা বলে।
ঘুড়ির পরিসীমার সূত্র কী?
ঘুড়ির পরিসীমার সূত্র হলো P = 2(a + b)। এখানে a ও b হলো ঘুড়ির দুটি ভিন্ন বাহুর দৈর্ঘ্য।
ঘুড়ির পরিসীমা কীভাবে নির্ণয় করতে হয়?
ঘুড়ির দুটি ভিন্ন বাহুর দৈর্ঘ্য যোগ করে যোগফলকে ২ দিয়ে গুণ করলে ঘুড়ির পরিসীমা পাওয়া যায়।
ঘুড়ির চারটি বাহুর দৈর্ঘ্য জানা থাকলে পরিসীমা কীভাবে বের করব?
চারটি বাহুর দৈর্ঘ্য যোগ করলেই ঘুড়ির পরিসীমা পাওয়া যায়। অর্থাৎ P = AB + BC + CD + DA।
ঘুড়ির দুটি ভিন্ন বাহুর দৈর্ঘ্য জানা থাকলে কি পরিসীমা নির্ণয় করা যায়?
হ্যাঁ। ঘুড়ির দুটি জোড়া সন্নিহিত বাহু সমান হওয়ায় দুটি ভিন্ন বাহুর দৈর্ঘ্য জানা থাকলেই P = 2(a + b) সূত্র ব্যবহার করে পরিসীমা নির্ণয় করা যায়।
ঘুড়ির পরিসীমার একক কী?
ঘুড়ির পরিসীমার একক দৈর্ঘ্যের একক। যেমন—মিলিমিটার, সেন্টিমিটার, মিটার বা কিলোমিটার।
ঘুড়ির পরিসীমা ও ক্ষেত্রফলের মধ্যে পার্থক্য কী?
ঘুড়ির চারটি বাহুর মোট দৈর্ঘ্য হলো পরিসীমা। অন্যদিকে, ঘুড়ির ভেতরের আবদ্ধ অংশের পরিমাণ হলো ক্ষেত্রফল। পরিসীমা দৈর্ঘ্যের এককে এবং ক্ষেত্রফল বর্গ এককে প্রকাশ করা হয়।
ঘুড়ির পরিসীমা নির্ণয়ে কি কর্ণের দৈর্ঘ্য প্রয়োজন?
না। ঘুড়ির পরিসীমা নির্ণয়ের জন্য কর্ণের দৈর্ঘ্য প্রয়োজন হয় না। এর জন্য চারটি বাহুর দৈর্ঘ্য অথবা দুটি ভিন্ন বাহুর দৈর্ঘ্য জানা যথেষ্ট।
- প্রথম প্রকাশকাল:
- সর্বশেষ সম্পাদনা ও পরিমার্জন:
মোঃ মুনজিল হোসেন
- সিনিয়র শিক্ষক (গণিত)
- পাবনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, বাংলাদেশ
- জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) এর লেখক
- সার্টিফাইড মাইক্রোসফট ইনোভেটিভ এডুকেটর এক্সপার্ট