সামান্তরিকের সকল সূত্র

সামান্তরিকের বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধানে ক্ষেত্রফল, পরিসীমা, কর্ণ, উচ্চতা ও ভূমি নির্ণয়ের সূত্র জানা জরুরি। এই পেজে সামান্তরিকের গুরুত্বপূর্ণ সব সূত্র সংক্ষেপে তুলে ধরা হয়েছে।

টিউটোরিয়ালটি শেষে আপনি যা জানতে পারবেন–

এই পেজে সামান্তরিকের গুরুত্বপূর্ণ সূত্রগুলো একসঙ্গে সাজানো হয়েছে, যাতে প্রয়োজন অনুযায়ী সহজেই সঠিক সূত্রটি খুঁজে পাওয়া যায়।

সামান্তরিকের সূত্র কী?

সামান্তরিকের ক্ষেত্রফল, পরিসীমা, কর্ণ, উচ্চতা ও ভূমি নির্ণয়ের জন্য বিভিন্ন গাণিতিক সূত্র ব্যবহার করা হয়। এসব গাণিতিক সম্পর্কগুলোই মূলত সামান্তরিকের সূত্র বলে পরিচিত।

কোন তথ্য দেওয়া আছে তার ওপর নির্ভর করে উপযুক্ত সূত্র নির্বাচন করতে হয়।

বাহু, কোণ ও দুইটি কর্ণবিশিষ্ট সামান্তরিকের চিত্র

সামান্তরিকের বাহু, ধারাবাহিক কোণ, কর্ণদ্বয় ও তাদের ছেদবিন্দু চিহ্নিত চিত্র
চিত্র: ABCD সামান্তরিকের বিপরীত বাহু AB∥CD ও AD∥BC। AB ও BC সন্নিহিত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ θ এবং BC ও CD বাহুর অন্তর্ভুক্ত কোণ (180°-θ)। AC ও BD কর্ণদ্বয় পরস্পর O বিন্দুতে ছেদ করেছে।

চিত্রে, ABCD একটি সামান্তরিক। এখানে AB ও CD বিপরীত বাহু এবং AD ও BC অপর দুটি বিপরীত বাহু। AC ও BD দুইটি কর্ণ।

সামান্তরিকের সূত্রে ব্যবহৃত প্রতীকগুলোর পরিচয়

সতর্কতা

মনে রাখা দরকার, বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ θ এবং কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 𝛽 এক বিষয় নয়। কোন সূত্রে θ এবং কোন সূত্রে 𝛽 ব্যবহার করা হয়েছে, তা দেখে সতর্কতার সাথে কোণটি নির্ধারণ করতে হবে।

১. সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র

সামান্তরিকের ভূমি ও লম্ব উচ্চতা, কর্ণ ও কর্ণের উপর অঙ্কিত লম্ব, দুটি সন্নিহিত বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ অথবা দুটি কর্ণ ও তাদের অন্তর্ভুক্ত কোণের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয় করা যায়।

ক. ভূমি ও লম্ব উচ্চতার সাহায্যে

সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা

A = b×h

এখানে,

খ. কর্ণ ও কর্ণের উপর অঙ্কিত লম্বের সাহায্যে

সামান্তরিকের ক্ষেত্রফল =(কর্ণ × বিপরীত শীর্ষ থেকে ঐ কর্ণের উপর লম্বের দৈর্ঘ্য) বর্গ একক।

A = d×h

যেখানে,

গ. দুটি সন্নিহিত বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণের সাহায্যে

A = a×b ×sinθ

এখানে,

সামান্তরিকের চিত্র ও বিভিন্ন অংশের পরিচয়

সামান্তরিকের বাহু, কোণ, ভূমি, উচ্চতা, কর্ণদ্বয় ও তাদের অন্তর্ভুক্ত কোণ চিহ্নিত চিত্র
চিত্র: ABCD সামান্তরিকের AB ও CD বিপরীত বাহু; AD ও BC অপর দুটি বিপরীত বাহু। AB ও BC সন্নিহিত বাহুদ্বয় B বিন্দুতে θ কোণ উৎপন্ন করেছে। AC ও BD কর্ণদ্বয় পরস্পর O বিন্দুতে 𝛽 কোণ উৎপন্ন করেছে এবং D থেকে AB-এর বর্ধিতাংশের উপর DE লম্ব উচ্চতা দেখানো হয়েছে।

ঘ. দুটি কর্ণ ও তাদের অন্তর্ভুক্ত কোণের সাহায্যে

A = 12 × d1 × d2 ×sin𝛽

এখানে,

বিস্তারিত জানুন: সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, প্রমাণ ও উদাহরণ

২. সামান্তরিকের পরিসীমা নির্ণয়ের সূত্র

সামান্তরিকের চারটি বাহুর দৈর্ঘ্যের যোগফলকে এর পরিসীমা বলা হয়। সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হওয়ায় দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য জানা থাকলেই পরিসীমা নির্ণয় করা যায়।

P = 2× (a+b)

যেখানে,

👉 বিস্তারিত জানুন: সামান্তরিকের পরিসীমা নির্ণয়ের সূত্র, প্রমাণ ও উদাহরণ

৩. সামান্তরিকের কর্ণ নির্ণয়ের সূত্র

সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য এবং তাদের অন্তর্ভুক্ত কোণ জানা থাকলে কোসাইন সূত্র ব্যবহার করে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করা যায়।

ধরি, সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য a ও b এবং তাদের অন্তর্ভুক্ত কোণ θ। তাহলে দুটি কর্ণের দৈর্ঘ্যের সূত্র হলো:

d1 = a2 + b2 + 2ab cosθ d2 = a2 + b2 − 2ab cosθ

যেখানে

সামান্তরিকের কর্ণদ্বয়ের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ সম্পর্ক

সামান্তরিকের দুটি কর্ণের দৈর্ঘ্যের বর্গের যোগফল তার দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্যের বর্গের যোগফলের দ্বিগুণের সমান। একে সামান্তরিকের সূত্র বা Parallelogram Law বলা হয়।

d12 + d22 = 2 ( a2 + b2 )

👉 বিস্তারিত জানুন: সামান্তরিকের কর্ণ নির্ণয়ের সূত্র, প্রমাণ ও উদাহরণ

সামান্তরিকের ভূমি, উচ্চতা ও একটি কর্ণ চিহ্নিত চিত্র
চিত্র: ABCD সামান্তরিকের ভূমি BC = b ও কর্ণ AC। AP⊥BC এবং AP = h লম্ব উচ্চতা দেখানো হয়েছে।

৪. সামান্তরিকের উচ্চতা ও ভূমি নির্ণয়ের সূত্র

সামান্তরিকের ক্ষেত্রফল এবং ভূমি জানা থাকলে লম্ব উচ্চতা নির্ণয় করা যায়। আবার ক্ষেত্রফল ও লম্ব উচ্চতা জানা থাকলে ভূমি নির্ণয় করা যায়।

ক. উচ্চতা নির্ণয়ের সূত্র

উচ্চতা = ক্ষেত্রফলভূমি

h = Ab

এখানে,

খ. ভূমি নির্ণয়ের সূত্র

ভূমি = ক্ষেত্রফলউচ্চতা

b = Ah

এখানে,

মনে রাখতে হবে, উচ্চতা সব সময় ভূমির উপর লম্ব দূরত্ব; সামান্তরিকের তির্যক বাহু সাধারণত উচ্চতা নয়।

👉 বিস্তারিত জানুন: ক্ষেত্রফল, ভূমি ও উচ্চতা নির্ণয়ের বিস্তারিত নিয়ম

৫. সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র

সামান্তরিকের পরিসীমা এবং একটি বাহুর দৈর্ঘ্য জানা থাকলে অপর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা যায়। কারণ সামান্তরিকের পরিসীমা দুটি সন্নিহিত বাহুর যোগফলের দ্বিগুণ।

ধরি, পরিসীমা P এবং দুটি সন্নিহিত বাহু a ও b। তাহলে:

a = P2 −b b = P2 −a

এখানে,

পরিসীমা ও একটি বাহু জানা থাকলে অন্য বাহুর দৈর্ঘ্য বের করতে এই সম্পর্ক ব্যবহার করা যায়।

👉 বিস্তারিত জানুন: সামান্তরিকের পরিসীমা ও বাহুর দৈর্ঘ্য নির্ণয়ের নিয়ম

৬. সামান্তরিকের কয়েকটি বিশেষ সূত্র

ক. সামান্তরিকের কর্ণদ্বয় সমান হলে

সামান্তরিকের কর্ণদ্বয় সমান হলে সেটি আয়তক্ষেত্র হয়। তখন কর্ণ, দৈর্ঘ্য ও প্রস্থের মধ্যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে সম্পর্ক পাওয়া যায়।

d2 = a2 + b2

যেখানে,

খ. সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর লম্ব হলে

সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর লম্ব হলে সেটি রম্বস হয়। এ ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র:

A = 12 × d1 × d2

এখানে,

এই বিশেষ সূত্রটি রম্বসের ক্ষেত্রফল নির্ণয়েও ব্যবহার করা হয়।

কোন তথ্য দেওয়া থাকলে কোন সূত্র ব্যবহার করবো?

প্রশ্নে কী কী তথ্য দেওয়া আছে, তার ওপর ভিত্তি করে সামান্তরিকের সূত্র নির্বাচন করতে হবে।

সামান্তরিকের সূত্র ব্যবহারের সময় গুরুত্বপূর্ণ সতর্কতা

সামান্তরিকের সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং বিভিন্ন সূত্রের বিস্তারিত প্রমাণ ও উদাহরণ জানতে নিচের পেজগুলো পড়ুন।

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন

প্রশ্ন ১: একটি সামান্তরিকের ভূমি ১২ সেমি এবং লম্ব উচ্চতা ৭ সেমি। এর ক্ষেত্রফল কত?
প্রশ্ন ২: একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৯ সেমি ও ৬ সেমি। এর পরিসীমা কত?
প্রশ্ন ৩: একটি সামান্তরিকের ক্ষেত্রফল ৯৬ বর্গ সেমি এবং ভূমি ১২ সেমি হলে লম্ব উচ্চতা কত?
প্রশ্ন ৪: একটি সামান্তরিকের দুটি কর্ণের দৈর্ঘ্য ১০ সেমি ও ৮ সেমি এবং তাদের অন্তর্ভুক্ত কোণ ৩০° হলে ক্ষেত্রফল কত?
প্রশ্ন ৫: একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য ৫ সেমি ও ১২ সেমি। এর কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ১৩ সেমি ও ১৩ সেমি হতে পারে কি?
এই কনটেন্ট
  • প্রথম প্রকাশকাল:
  • সর্বশেষ সম্পাদনা ও পরিমার্জন:
কনটেন্ট লেখক: মোঃ মুনজিল হোসেন
কনটেন্ট লেখক ও ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা
মোঃ মুনজিল হোসেন
পেজটি শেয়ার করুন
❮ Previous Next ❯