আয়তক্ষেত্র: পরিচিতি, চিত্র, বৈশিষ্ট্য ও সূত্র

জ্যামিতির গুরুত্বপূর্ণ একটি আকৃতি হলো আয়তক্ষেত্র। বই, খাতা, দরজা, জানালা, ঘরের মেঝে ও টেবিলের মতো পরিচিত অনেক বস্তুতে এই আকৃতির দেখা মেলে। দৈর্ঘ্য ও প্রস্থের সাহায্যে এর বিভিন্ন পরিমাপ নির্ণয় করা যায়।

টিউটোরিয়ালটি শেষে যা শিখতে পারবেন–

এই পেজে আয়তক্ষেত্রের গঠন, চিত্র, মৌলিক বৈশিষ্ট্য, কর্ণ, ক্ষেত্রফল ও পরিসীমার সূত্র এবং বাস্তব জীবনে এর ব্যবহার সম্পর্কে সামগ্রিক ধারণা সহজভাবে তুলে ধরা হয়েছে।

আয়তক্ষেত্র কী

যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে। সুতরাং, আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ।


আয়তক্ষেত্রের পরিচিতি

আয়তক্ষেত্র একটি বিশেষ ধরনের চতুর্ভুজ। এর চারটি কোণ সমকোণ এবং বিপরীত বাহুগুলো পরস্পর সমান। আবার আয়তের কর্ণ দুইটির দৈর্ঘ্য পরস্পর সমান। এই আকৃতির পরিমাপগুলো দৈর্ঘ্য ও প্রস্থের মাধ্যমে প্রকাশ করা হয়।

👉 আয়তক্ষেত্রের সংজ্ঞা, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এর পরিচয় এবং চিত্রসহ বিস্তারিত জানতে–
আয়তক্ষেত্র কাকে বলে পেজটি পড়ুন।


আয়তক্ষেত্রের গঠন চিত্র

নিচের চিত্রে ABCD একটি আয়তক্ষেত্র। AB ও DC হলো এর দৈর্ঘ্য এবং AD ও BC হলো প্রস্থ।

আয়তক্ষেত্র ABCD-এর দৈর্ঘ্য ও প্রস্থ চিহ্নিত জ্যামিতিক চিত্র
চিত্র: নীল রঙের একটি আয়তক্ষেত্র। উপরের বাহু AB ও নিচের বাহু DC দৈর্ঘ্য নির্দেশ করে এবং পাশের বাহু AD ও BC প্রস্থ নির্দেশ করে। চার কোণে সমকোণের চিহ্ন রয়েছে।

আয়তক্ষেত্রের গঠন বুঝতে হলে উপরের চিত্রটি মনযোগ সহকারে পর্যবেক্ষণ করতে হবে। এখানে ABCD একটি আয়তক্ষেত্র। এর দৈর্ঘ্য ও প্রস্থ আলাদাভাবে চিহ্নিত করা হয়েছে। কোণগুলোর চিহ্ন থেকে প্রতিটি কোণের সমকোণী অবস্থানও বোঝা যায়।

আয়তক্ষেত্রের চারটি বাহু ও চারটি কোণের সাথে এর পরিমাপগুলোর নিবিড় জ্যামিতিক সম্পর্ক রয়েছে।

আয়তক্ষেত্রের মৌলিক বৈশিষ্ট্য

আয়তক্ষেত্রের কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো:

এগুলো আয়তক্ষেত্রের কয়েকটি মৌলিক ধর্ম। প্রতিটি বৈশিষ্ট্যের ব্যাখ্যা, প্রমাণ ও চিত্রসহ সকল বৈশিষ্ট্য বিস্তারিত জানতে–
👉 আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য ও ধর্ম পাঠটি অনুসরণ করুন।


আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ

আয়তক্ষেত্রের দুটি ভিন্ন দিকের বাহুর পরিমাপকে সাধারণভাবে দৈর্ঘ্য ও প্রস্থ বলা হয়। সাধারণত বড় বাহুটিকে দৈর্ঘ্য এবং ছোট বাহুটিকে প্রস্থ হিসেবে ধরা হয়। তবে বর্গক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্থ সমান হয়।

ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয়ের ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ গুরুত্বপূর্ণ পরিমাপ। তাই কোনো গাণিতিক সমস্যা সমাধানের আগে এই দুটি মান সঠিকভাবে চিহ্নিত করা দরকার।

ভিডিও সারসংক্ষেপ: এই ভিডিওতে আয়তক্ষেত্রের প্রতিটি উপাদানের পরিচিতি ও এর খুঁটিনাটি থেকে শুরু করে তাদের পরিমাপ করা পর্যন্ত ধাপে ধাপে শেখানো হয়েছে।

আয়তক্ষেত্রের ক্ষেত্রফল

কোনো আয়তক্ষেত্রের ভেতরের সমতল অংশের পরিমাণকে ক্ষেত্রফল বলে। দৈর্ঘ্য ও প্রস্থ গুণ করে এর ক্ষেত্রফল নির্ণয় করা হয়।

ক্ষেত্রফলের সূত্র:

A = l × w A = l × w

এখানে A = ক্ষেত্রফল, l = দৈর্ঘ্য এবং w = প্রস্থ।

উদাহরণস্বরূপ, একটি আয়তাকার জমির দৈর্ঘ্য ১২ মিটার এবং প্রস্থ ৫ মিটার হলে এর ক্ষেত্রফল হবে:

12×5 =60  বর্গমিটার 12 × 5 = 60 square metres

অর্থাৎ জমিটির ক্ষেত্রফল ৬০ বর্গমিটার।

👉 ক্ষেত্রফলের সূত্রের বিস্তারিত ব্যাখ্যা, একক এবং আরও গাণিতিক উদাহরণ জানতে–
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র পেজটি পড়ুন।


আয়তক্ষেত্রের পরিসীমা

আয়তক্ষেত্রের চারটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টিকে এর পরিসীমা বলে। অর্থাৎ চারপাশের সম্পূর্ণ সীমানার দৈর্ঘ্যই হলো পরিসীমা।

পরিসীমার সূত্র:

P = 2 ( l + w ) P = 2(l + w)

এখানে P = পরিসীমা, l = দৈর্ঘ্য এবং w = প্রস্থ।

যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১২ মিটার এবং প্রস্থ ৫ মিটার হয়, তাহলে পরিসীমা হবে:

2× (12+5) =34 মিটার 2 × (12 + 5) = 34 metres

অতএব, আয়তক্ষেত্রটির পরিসীমা ৩৪ মিটার।

👉 পরিসীমার সূত্রের বিস্তারিত ব্যাখ্যা ও বিভিন্ন ধরনের অঙ্ক সমাধান জানতে–
আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র পেজটি দেখুন।


দুই কর্ণবিশিষ্ট আয়তক্ষেত্রের গঠন

নিচে আয়তক্ষেত্র ABCD-এর বাহু, কোণ ও কর্ণের চিত্র। AD = BC হলো এর দৈর্ঘ্য এবং AB = DC হলো প্রস্থ। AC ও BD হলো দুটি কর্ণ।

দৈর্ঘ্য, প্রস্থ ও দুটি কর্ণ বিশিষ্ট ABCD আয়তক্ষেত্রের গঠন চিত্র
চিত্র: একটি নীল আয়তক্ষেত্র ABCD। এতে চারটি শীর্ষবিন্দু, দুটি কর্ণ, দৈর্ঘ্য, প্রস্থ এবং চারটি সমকোণ দেখানো হয়েছে।

আয়তক্ষেত্রের কর্ণ

আয়তক্ষেত্রের বিপরীত দুটি শীর্ষবিন্দুকে যুক্ত করলে যে রেখাংশ পাওয়া যায়, তাকে কর্ণ বলে। একটি আয়তক্ষেত্রের দুটি কর্ণ থাকে এবং তাদের দৈর্ঘ্য সমান।

আয়তক্ষেত্রের চারটি বাহু, চারটি কোণ এবং দুটি কর্ণের মধ্যে নির্দিষ্ট জ্যামিতিক সম্পর্ক রয়েছে।

পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে দৈর্ঘ্য ও প্রস্থ থেকে কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করা যায়। এর সংক্ষিপ্ত সূত্র হলো:

d= l2 + w2 d = √(l² + w²)

এখানে d = কর্ণ, l = দৈর্ঘ্য এবং w = প্রস্থ।


আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের আকৃতির তুলনা চিত্র

আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের একত্রে চিত্র
চিত্র: বাম পাশে একটি আয়তক্ষেত্র এবং ডান পাশে একটি বর্গক্ষেত্র দেখানো হয়েছে। উভয়ের চারটি কোণ সমকোণ, কিন্তু বর্গক্ষেত্রের চারটি বাহুর দৈর্ঘ্য সমান।

আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের পার্থক্য

আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্র উভয়ই চার বাহুবিশিষ্ট জ্যামিতিক আকৃতি এবং উভয়ের প্রতিটি কোণ সমকোণ। তবে এদের বাহুর দৈর্ঘ্যের ক্ষেত্রে পার্থক্য রয়েছে।

আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান হয়। অন্যদিকে, বর্গক্ষেত্রের চারটি বাহুই সমান। তাই বর্গক্ষেত্রকে আয়তক্ষেত্রের একটি বিশেষ রূপ হিসেবে বিবেচনা করা হয়।


বাস্তব জীবনে আয়তক্ষেত্রের ব্যবহার

আমাদের দৈনন্দিন জীবনে আয়তক্ষেত্রাকার বস্তুর ব্যবহার অনেক বেশি। যেমন:


আয়তক্ষেত্রের বিভিন্ন বিষয় বিস্তারিতভাবে শিখতে নিচের পাঠগুলো অনুসরণ করতে পারো।


প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন

প্রশ্ন ১: কোনো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ২০% বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়?
প্রশ্ন ২: একটি আয়তাকার মাঠের ক্ষেত্রফল ১০০০ বর্গমিটার। মাঠের দৈর্ঘ্য ৪০ মিটার হলে মাঠের পরিসীমা কত? (ব্যাংক নিয়োগ)
প্রশ্ন ৩: একটি আয়তাকার বাড়ির পরিসীমা ৪৪ গজ এবং ঘরের দৈর্ঘ্য ১৪৪ ফুট। ঘরের প্রস্থ কত গজ? (ব্যাংক নিয়োগ)
প্রশ্ন ৪: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ। দৈর্ঘ্য ৪৮ মিটার হলে, এর পরিসীমা কত? (শিক্ষক নিয়োগ)
প্রশ্ন ৫: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ২ গুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ১২৫০ বর্গমিটার, এর দৈর্ঘ্য কত? (৩০তম বিসিএস)
প্রশ্ন ৬: একটি আয়তাকার জমির ক্ষেত্রফল ২৪ এয়র। দৈর্ঘ্য ও প্রস্থের অনুাপাত ৩:২ হলে ঐ জমির পরিসীমা কত? (স.চা.)
প্রশ্ন ৭: কোন ক্ষেত্রগুলোর কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখন্ডিত করে? (স.চা.)

FAQ: আয়তক্ষেত্র সম্পর্কে সাধারণ প্রশ্ন

আয়তক্ষেত্রের কয়টি বাহু ও কয়টি কোণ?

আয়তক্ষেত্রের চারটি বাহু ও চারটি কোণ রয়েছে। প্রতিটি কোণ সমকোণ।

আয়তক্ষেত্রের কর্ণ কয়টি?

আয়তক্ষেত্রের দুটি কর্ণ রয়েছে। এদের দৈর্ঘ্য সমান এবং তারা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে।

আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করা হয়?

আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ গুণ করে ক্ষেত্রফল নির্ণয় করা হয়। ক্ষেত্রফলের একক বর্গ একক।

আয়তক্ষেত্রের পরিসীমা কীভাবে নির্ণয় করা হয়?

দৈর্ঘ্য ও প্রস্থের যোগফলকে ২ দিয়ে গুণ করলে আয়তক্ষেত্রের পরিসীমা পাওয়া যায়। পরিসীমার একক সাধারণ দৈর্ঘ্যের একক।

বর্গক্ষেত্র কি আয়তক্ষেত্র?

হ্যাঁ। বর্গক্ষেত্রের চারটি কোণ সমকোণ এবং বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। তাই বর্গক্ষেত্র আয়তক্ষেত্রের একটি বিশেষ রূপ।

আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ কী?

আয়তক্ষেত্রের দুটি ভিন্ন দিকের বাহুর পরিমাপকে সাধারণভাবে দৈর্ঘ্য ও প্রস্থ বলা হয়। সাধারণত বড় বাহুটি দৈর্ঘ্য এবং ছোট বাহুটি প্রস্থ হিসেবে পরিচিত।

সব আয়তক্ষেত্র কি বর্গক্ষেত্র?

না। বর্গক্ষেত্রের চারটি বাহুর দৈর্ঘ্য সমান হতে হয়। কিন্তু সব আয়তক্ষেত্রের চারটি বাহু সমান হয় না। তবে প্রতিটি বর্গক্ষেত্রই আয়তক্ষেত্রের বিশেষ রূপ।

আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ও পরিসীমা কি একই বিষয়?

না। ক্ষেত্রফল দিয়ে আকৃতিটির ভেতরের অংশের পরিমাণ বোঝায়, আর পরিসীমা দিয়ে চারপাশের সীমানার মোট দৈর্ঘ্য বোঝায়। এদের নির্ণয়ের পদ্ধতিও আলাদা।

বাস্তব জীবনে আয়তক্ষেত্রের ধারণা কোথায় কাজে লাগে?

ঘর, জমি, দরজা, জানালা, বই, খাতা ও বিভিন্ন আসবাবের পরিমাপ নির্ণয়ে আয়তক্ষেত্রের ধারণা কাজে লাগে।

এই কনটেন্ট
  • প্রথম প্রকাশকাল:
  • সর্বশেষ সম্পাদনা ও পরিমার্জন:
কনটেন্ট লেখক: মোঃ মুনজিল হোসেন
কনটেন্ট লেখক ও ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা
মোঃ মুনজিল হোসেন
পেজটি শেয়ার করুন
❮ Previous Next ❯