আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র ও নির্ণয়ের নিয়ম

আয়তক্ষেত্রের পরিসীমা হলো এর চারদিকের সীমানার দৈর্ঘ্য। আয়তাকার জমিতে বেড়া দিতে, মাঠের চারপাশের সীমানা মাপতে কিংবা কোনো আয়তাকার বস্তুর চারপাশের মোট দৈর্ঘ্য জানতে পরিসীমা নির্ণয় করতে হয়।

টিউটোরিয়ালটি শেষে যা শিখতে পারবেন–

এই পাঠে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র, সূত্রটির গাণিতিক ব্যাখ্যা এবং বিভিন্ন উদাহরণের সাহায্যে পরিসীমা নির্ণয়ের পদ্ধতি সহজভাবে ব্যাখ্যা করা হয়েছে।

তাছাড়া প্রাত্যহিক জীবনে আয়তক্ষেত্রের পরিসীমার ব্যবহার উদাহরণসহ তুলে ধরা হয়েছে।

আয়তক্ষেত্রের পরিসীমা কী?

কোনো আয়তক্ষেত্রের চারটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টিকে ঐ আয়তক্ষেত্রের পরিসীমা বলে। অর্থাৎ, আয়তক্ষেত্রের চারপাশের মোট দৈর্ঘ্যই হলো এর পরিসীমা।

অন্যভাবে বললে, আয়তক্ষেত্রের সবগুলো বাহুর সমষ্টিকে আয়তক্ষেত্রের পরিসীমা বলে। অতএব আয়তক্ষেত্রের পরিসীমা বলতে বুঝায় এর চারদিকের সীমানার দৈর্ঘ্য।

যেহেতু আয়তাকার ক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, তাই এর একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্যের সমষ্টিকে দ্বিগুণ করলে পরিসীমা পাওয়া যায়।

সহজ কথায়, আয়তক্ষেত্রের পরিসীমা হলো চারপাশ দিয়ে পুরো আয়তক্ষেত্রটি একবার ঘুরে আসার মোট দূরত্ব।

আয়তক্ষেত্রের পরিসীমা = চার বাহুর দৈর্ঘ্যের যোগফল

যেহেতু বিপরীত বাহুগুলো সমান:

তাই পরিসীমা P হলে

P = L + W + L + W

দৈর্ঘ্য ও প্রস্থ চিহ্নিত আয়তক্ষেত্রের চিত্র

নিচের চিত্রে ABCD একটি রম্বস। এর চারটি বাহু AB, BC, CD ও DA এবং কর্ণ AC ও BD। কর্ণদ্বয় O বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে।

আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ চিহ্নিত পরিসীমার চিত্র
চিত্র: ABCD একটি আয়তক্ষেত্র। AB ও CD দৈর্ঘ্য এবং BC ও AD প্রস্থ নির্দেশ করে। চারটি বাহুর দৈর্ঘ্যের যোগফলই পরিসীমা।

আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র কী

যে সূত্র ব্যবহার করে আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করা করা হয়, সেটিই আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র।

আয়তক্ষেত্রের পরিসীমা = 2 (L+W) একক।

এখানে,

আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের জন্য এর দৈর্ঘ্য ও প্রস্থ জানা থাকলেই সহজে হিসাব করা যায়।


আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র

আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের যোগফলকে ২ দিয়ে গুণ করলে এর পরিসীমা পাওয়া যায়।

আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র:

P = 2 ( l + w )

এখানে,

অর্থাৎ, দৈর্ঘ্য ও প্রস্থের যোগফলকে দ্বিগুণ করলেই আয়তক্ষেত্রের পরিসীমা পাওয়া যায়।


আয়তক্ষেত্রের পরিসীমার সূত্রের ব্যাখ্যা

আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান। তাই এর দুটি বাহুর দৈর্ঘ্য সমান এবং অন্য দুটি বাহুর প্রস্থ সমান। চারটি বাহুর দৈর্ঘ্য যোগ করলে পরিসীমা পাওয়া যায়।

ধরি, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য l এবং প্রস্থ w। তাহলে,

P = l+w+l+w = l+l+w+w = 2l+2w = 2(l+w) P=l+w+l+w=2l+2w=2(l+w)

সুতরাং, আয়তক্ষেত্রের পরিসীমা = ২ × (দৈর্ঘ্য + প্রস্থ)।


আয়তের পরিসীমা নির্ণয় ধাপে ধাপে পদ্ধতি

  1. দৈর্ঘ্য (L) নির্ণয় করুন
  2. প্রস্থ (W) নির্ণয় করুন
  3. দুইটি যোগ করুন → (L + W)
  4. যোগফলকে ২ দিয়ে গুণ করুন → 2×(L + W)
  5. প্রাপ্ত মানই পরিসীমা

উদাহরণ ১
একটি আয়তাকার সবজি বাগানের দৈর্ঘ্য ১৩ মিটার ও প্রস্থ ৭ মিটার হলে সবজি বাগানটির পরিসীমা কত?

সমাধানঃ মনে করি, আয়তাকার সবজি বাগানের দৈর্ঘ্য ‍L = ১৩ মি ও প্রস্থ W = ৭ মি।

  1. দৈর্ঘ্য L = ১৩ মিটার
  2. প্রস্থ W = ৭ মিটার
  3. দুইটির যোগ → (১৩ + ৭)মি = ২০মি
  4. যোগফলকে ২ দিয়ে গুণ → ২×২০মি = ৪০মিটার
  5. ∴ পরিসীমা = ৪০মিটার
কোণ ও বাহু নির্দেশিত আয়তক্ষেত্র
চিত্র: আয়তক্ষেত্রের কোণ ও বিপরীত সমান বাহুগুলো দেখানো হয়েছে।

আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের উদাহরণ

সূত্রটি ব্যবহার করে বিভিন্ন আয়তক্ষেত্রের পরিসীমা কীভাবে নির্ণয় করতে হয়, তা নিচের উদাহরণগুলো থেকে বোঝা যাবে।

উদাহরণ ২: দৈর্ঘ্য ও প্রস্থ দেওয়া থাকলে

একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য ৪০ মিটার এবং প্রস্থ ২৫ মিটার। মাঠটির পরিসীমা কত?

সমাধান:

আমরা জানি,

P=2(l+w)

এখানে,

  • দৈর্ঘ্য, l = ৪০ মিটার
  • প্রস্থ, w = ২৫ মিটার

সূত্রে মান বসিয়ে পাই,

P = 2(40+25) = 2×65 = 130 মিটার

উত্তর: মাঠটির পরিসীমা ১৩০ মিটার।


উদাহরণ ৩: পরিসীমা ও দৈর্ঘ্য দেওয়া থাকলে প্রস্থ নির্ণয়

একটি আয়তাকার বাগানের পরিসীমা ১০০ মিটার এবং দৈর্ঘ্য ৩০ মিটার। বাগানটির প্রস্থ কত?

সমাধান:

আমরা জানি,

P=2(l+w)

অতএব,

w = P2-l = 1002-30 = 50-30 = 20 মিটার

উত্তর: বাগানটির প্রস্থ ২০ মিটার।


উদাহরণ ৪: পরিসীমা ও প্রস্থ দেওয়া থাকলে দৈর্ঘ্য নির্ণয়

একটি আয়তাকার জমির পরিসীমা ৮০ মিটার এবং প্রস্থ ১৫ মিটার। জমিটির দৈর্ঘ্য কত?

সমাধান:

আমরা জানি,

l = P2-w = 802-15 = 40-15 = 25 মিটার

উত্তর: জমিটির দৈর্ঘ্য ২৫ মিটার।


আয়তক্ষেত্রের পরিসীমা পরিমাপের এ্যাপ


পরিসীমাঃ 14

প্রথমে বাটন নির্বাচন; অতপরঃ নিচের ডানদিকের লাল অংশ ড্রাগ করলে পরিবর্তন লক্ষ্য করা যায়।


আয়তাকার ক্ষেত্রের পরিসীমা

আয়তাকার ক্ষেত্রও আসলে একটি আয়তক্ষেত্র। একারণে, আয়তক্ষেত্রের পরিসীমা ও আয়তাকার ক্ষেত্রের পরিসীমা উভয়ের জন্য একই সূত্র প্রযোজ্য।

আয়তাকার ক্ষেত্রের পরিসীমা = 2 (L+W) একক।

আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র উদ্ভাবন

মনেকরি ABCD আয়তক্ষেত্রের দৈর্ঘ্য AB = CD = a এবং প্রস্থ BC = AD = b.

সুতরাং আয়তক্ষেত্রের পরিসীমা, P হলে,

P = (AB + BC + CD + AD) একক

বা, P = (a + b+ a + b) একক

বা, P = (2a + 2b) একক

∴ P = 2(a + b) একক

সুতরাং, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র =২×( দৈর্ঘ্য + প্রস্থ ) একক

উদাহরণ ৫
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৫ সেমি ও প্রস্থ ৪ সেমি হলে আয়তক্ষেত্রের পরিসীমা কত হবে?

সমাধানঃ মনে করি, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ‍a = ৫ সেমি এবং প্রস্থ b = ৪ সেমি।

আয়তক্ষেত্রের পরিসীমা = ২ ×(দৈর্ঘ্য + প্রস্থ) একক
বা, আয়তক্ষেত্রের পরিসীমা = ২ ×(a + b) একক
বা, আয়তক্ষেত্রের পরিসীমা = ২ ×(৫ + ৪) সেমি
বা, আয়তক্ষেত্রের পরিসীমা = (২ ×৯) সেমি
∴ আয়তক্ষেত্রের পরিসীমা = ১৮ সেমি।


আয়তক্ষেত্রের অর্ধপরিসীমার সূত্র

আয়তক্ষেত্রের পরিসীমার অর্ধেককে অর্ধপরিসীমা বলে। অর্থাৎ, পরিসীমাকে ২ দিয়ে ভাগ করলে অর্ধপরিসীমা পাওয়া যায়।

অর্ধপরিসীমার সূত্র:

S=P2=l+w

এখানে S হলো অর্ধপরিসীমা। এই সূত্র ব্যবহার করে পরিসীমা ও একটি বাহুর দৈর্ঘ্য জানা থাকলে অন্য বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা যায়।


পরিসীমা নির্ণয়ে এককের ব্যবহার

পরিসীমা হলো দৈর্ঘ্যের পরিমাপ। তাই পরিসীমা প্রকাশ করতে মিটার, সেন্টিমিটার, কিলোমিটার ইত্যাদি দৈর্ঘ্যের একক ব্যবহার করা হয়। দৈর্ঘ্য ও প্রস্থের একক একই না হলে প্রথমে একক দুটি সমান করে নিতে হবে।

মনে রাখবে:


পরিসীমা নির্ণয়ের সময় যেসব ভুল এড়িয়ে চলবে


বাস্তব জীবনে আয়তক্ষেত্রের পরিসীমার ব্যবহার

দৈনন্দিন জীবনে আয়তক্ষেত্রের পরিসীমা পরিমাপ যেসব ক্ষেত্রে ব্যবহৃত হয় তা নিম্নরূপ:



প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন

প্রশ্ন ১: দৈর্ঘ্য ১২ সেমি এবং প্রস্থ ৮ সেমি হলে আয়তক্ষেত্রের পরিসীমা কত?
প্রশ্ন ২: একটি আয়তাকার মাঠের ক্ষেত্রফল ১০০০ বর্গমিটার। মাঠের দৈর্ঘ্য ৪০ মিটার হলে মাঠের পরিসীমা কত? (ব্যাংক নিয়োগ)
প্রশ্ন ৩: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১৮ মিটার এবং প্রস্থ ১২ মিটার হলে পরিসীমা কত?
প্রশ্ন ৪: একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ হলে এবং প্রস্থ ১২ মিটার হলে পরিসীমা কত?
প্রশ্ন ৫: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২৫ সেমি এবং প্রস্থ ২০ সেমি হলে পরিসীমা কত?
প্রশ্ন ৬: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১৫ মিটার ও প্রস্থ ১২ মিটার। এর পরিসীমা কত?
প্রশ্ন ৭: একটি আয়তাকার লোহার পাতের প্রস্থ তার দৈর্ঘ্যের এক-চতুর্থাংশ এবং ক্ষেত্রফল ১৬ বর্গমিটার। এর পরিসীমা কত?

FAQ: আয়তক্ষেত্রের পরিসীমা সম্পর্কে সাধারণ প্রশ্ন

আয়তক্ষেত্রের পরিসীমা কী?

আয়তক্ষেত্রের চার বাহুর মোট দৈর্ঘ্যকে তার পরিসীমা বলা হয়। অর্থাৎ, দৈর্ঘ্য ও প্রস্থের যোগফলকে ২ দিয়ে গুণ করলে পরিসীমা পাওয়া যায়।

আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কী?

আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হলো: পরিসীমা = ২ × (দৈর্ঘ্য + প্রস্থ) একক। এটি হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত ও আদর্শ সূত্র।

আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ জানা থাকলে পরিসীমা কত হবে?

দৈর্ঘ্য ও প্রস্থের মান সূত্রে বসিয়ে পরিসীমা নির্ণয় করতে হবে। যেমন, দৈর্ঘ্য ১০ মিটার এবং প্রস্থ ৫ মিটার হলে পরিসীমা ২ × (১০ + ৫) = ৩০ মিটার।

আয়তক্ষেত্রের পরিসীমা ও অর্ধপরিসীমার মধ্যে পার্থক্য কী?

পরিসীমা হলো চারটি বাহুর মোট দৈর্ঘ্য। আর অর্ধপরিসীমা হলো পরিসীমার অর্ধেক, যা দৈর্ঘ্য ও প্রস্থের যোগফলের সমান।

আয়তাকার ক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের নিয়ম কী?

আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যোগ করে ২ দিয়ে গুণ করতে হবে। প্রাপ্ত ফলই ক্ষেত্রটির চারপাশের মোট দৈর্ঘ্য।

আয়তক্ষেত্রের পরিসীমা কীভাবে নির্ণয় করতে হয়?

আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যোগ করে যোগফলকে ২ দিয়ে গুণ করলে পরিসীমা পাওয়া যায়।

আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র কী?

আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের জন্য দৈর্ঘ্য (L) এবং প্রস্থ (W) জানা থাকতে হবে। তারপর সূত্র: P = 2(L + W) ব্যবহার করলে পরিসীমা পাওয়া যায়।

আয়তক্ষেত্রের পরিসীমা কত হবে?

এটি দৈর্ঘ্য ও প্রস্থের উপর নির্ভর করে। উদাহরণ: আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২০ মিটার এবং প্রস্থ ১০ মিটার হলে পরিসীমা = ২ × (২০ + ১০) মিটার = ৬০ মিটার।

আয়তাকার ক্ষেত্রের পরিসীমার সূত্র কি আলাদা?

না, আয়তাকার ক্ষেত্র, জমি বা চিত্র—সবক্ষেত্রেই একই সূত্র প্রযোজ্য: ২ × (দৈর্ঘ্য + প্রস্থ) একক।

আয়তের পরিসীমা নির্ণয়ের সূত্র কী?

আয়ত এবং আয়তক্ষেত্র দুইটাই একই জ্যামিতিক রূপ। তাই আয়তের পরিসীমার সূত্রও ২ × (দৈর্ঘ্য + প্রস্থ) একক।

আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ও পরিসীমার সম্পর্ক কী?

পরিসীমা নির্ভর করে বাহুর দৈর্ঘ্যের সমষ্টির উপর (২ × L + ২ × W), কিন্তু ক্ষেত্রফল নির্ণয় হয় গুণফল দিয়ে (L × W)। দুটো আলাদা পরিমাপ হলেও দৈর্ঘ্য ও প্রস্থ জানা থাকলে উভয়টিই নির্ণয় করা যায়।

আয়তাকার জমির পরিসীমা নির্ণয় করা কেন জরুরি?

জমির চারপাশে বেড়া বা বাউন্ডারি দেওয়ার জন্য মোট কতটুকু দড়ি বা তার দরকার হবে তা নির্ধারণ করতে পরিসীমা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আয়তকার চিত্রের পরিসীমা কিভাবে হিসাব করবো?

প্রথমে দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন। এরপর সূত্র পরিসীমা = ২ × (দৈর্ঘ্য + প্রস্থ) প্রয়োগ করলে সহজেই পরিসীমা পাওয়া যায়।

এই কনটেন্ট
  • প্রথম প্রকাশকাল:
  • সর্বশেষ সম্পাদনা ও পরিমার্জন:
কনটেন্ট লেখক: মোঃ মুনজিল হোসেন
কনটেন্ট লেখক ও ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা
মোঃ মুনজিল হোসেন
পেজটি শেয়ার করুন
❮ Previous Next ❯