বিষমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য

বাহুর দৈর্ঘ্য বিবেচনায় ত্রিভুজ গোত্রের অন্যতম একটি শ্রেণি হলো বিষমবাহু ত্রিভুজ যার নিজস্ব কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে।

টিউটোরিয়ালটি শেষে আপনি যা শিখবেন -

এই পেজে বিষমবাহু ত্রিভুজের মৌলিক ও গাণিতিক বৈশিষ্ট্যগুলো সহজ, পরিষ্কার ও শ্রেণিভিত্তিকভাবে উপস্থাপন করা হয়েছে।

বিষমবাহু ত্রিভুজ ও তার বৈশিষ্ট্য সম্পর্কে প্রাথমিক ধারণা

বিষমবাহু ত্রিভুজ এমন একটি ত্রিভুজ যেখানে বাহু ও কোণের মধ্যে কোনো সমতা থাকে না। এই বৈশিষ্ট্যগত অসাম্যই বিষমবাহু ত্রিভুজকে অন্যান্য ত্রিভুজ থেকে পৃথক করে।

বিষমবাহু ত্রিভুজ বিশ্লেষণ করলে কতকগুলো বিষমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য আমাদের চোখের সামনে ভেসে ওঠে। আর এসব বৈশিষ্ট্য সমূহ বিষমবাহু ত্রিভুজের সংজ্ঞা, প্রকৃতি ও গঠন প্রণালী, বাহুর দৈর্ঘ্য, কোণের পরিমাপ ইত্যাদি থেকে নিঃসৃত হয়।

যেকোনো ধরণের ত্রিভুজ ও বিষমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য সমূহের মধ্যে বেশকিছু বৈশিষ্ট্য সাধারণ থাকলেও এই ত্রিভুজের কতকগুলো মৌলিক বৈশিষ্ট্যও রয়েছে।

👉 বিষমবাহু ত্রিভুজের আনুষ্ঠানিক সংজ্ঞা জানতে দেখুন:
বিষমবাহু ত্রিভুজ কাকে বলে


বিষমবাহু ত্রিভুজের চিত্র

নিচে ভিন্ন ভিন্ন পরিমাপের তিনটি বিষমবাহু ত্রিভুজের চিত্র দেওয়া হলো-

ভিন্ন ভিন্ন পরিমাপের কোণ নির্দেশিত তিনটি বিষমবাহু ত্রিভুজের একটি চিত্র
চিত্র: তিনটি বিষমবাহু ত্রিভুজের একটি চিত্র যার ভিন্ন ভিন্ন পরিমাপের কোণগুলো চিহ্নিত।

বিষমবাহু ত্রিভুজের প্রধান বৈশিষ্ট্য


কোণ সংক্রান্ত বৈশিষ্ট্য

বিষমবাহু ত্রিভুজে:


বিষমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য বিষয়ক ভিডিও

ভিডিও: বিষমবাহু ত্রিভুজের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ‍উদাহরণ ও চিত্রসহ

ভিডিও সারসংক্ষেপ: বিষমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য প্রদর্শনকারী শিক্ষামূলক ভিডিও—যেখানে অসমান বাহু, ভিন্ন কোণ এবং ত্রিভুজের গঠনগত বৈশিষ্ট্য চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে।

এই ভিডিওতে বিষমবাহু ত্রিভুজের প্রধান বৈশিষ্ট্যগুলো সহজ ভাষায় ব্যাখ্যা করা হয়েছে। এখানে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য কেন পরস্পর অসমান হয়, তিনটি কোণ কীভাবে ভিন্ন ভিন্ন হয়, এবং বৃহত্তম বাহুর বিপরীতে বৃহত্তম কোণ অবস্থান করে—এসব গুরুত্বপূর্ণ বিষয় চিত্রসহ দেখানো হয়েছে। ভিডিওটি শিক্ষার্থী, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থী এবং জ্যামিতির মৌলিক ধারণা ঝালাই করতে ইচ্ছুক সকলের জন্য উপযোগী।


বাহু ও কোণের সম্পর্ক

বিষমবাহু ত্রিভুজে বাহু ও কোণের মধ্যে সরাসরি সম্পর্ক রয়েছে।

যে বাহু যত বড়, তার বিপরীত কোণ তত বড় হয়—এটি বিষমবাহু ত্রিভুজের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।


প্রতিসাম্য সম্পর্কিত বৈশিষ্ট্য

বিষমবাহু ত্রিভুজে কোনো প্রতিসাম্য রেখা থাকে না।

অর্থাৎ ত্রিভুজটিকে কোনো রেখা বরাবর ভাঁজ করলে দুই অংশ কখনোই সম্পূর্ণ সমান হয় না।


উচ্চতা ও মধ্যমা সংক্রান্ত বৈশিষ্ট্য


বিষমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য (Class 4 উপযোগী)

প্রাথমিক স্তরের জন্য বিষমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য সংক্ষেপে:


বিষমবাহু ত্রিভুজের সকল বৈশিষ্ট্য একত্রে

বিষমবাহু ত্রিভুজ অন্যান্য ত্রিভুজকে প্রতিনিধিত্ব করে বলেই বিষমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য অন্যান্য ত্রিভুজের বৈশিষ্ট্যের সাথে সম্পর্কিত। একারণে বিষমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য জানা থাকলে অন্যান্য সকল ত্রিভুজের বৈশিষ্ট্য জানা সহজ হয়ে যায়।

গণিতের কিছু কিছু মৌলিক ধারণা বিষমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্যকে ভিত্তি করে গড়ে উঠেছে। তাছাড়া গণিতের বিভিন্ন শাখায় এই ত্রিভুজের বিভিন্ন বৈশিষ্ট্য নানাভাবে ব্যবহৃত হয়। মজার বিষয় হলো, বিষমবাহু ত্রিভুজের সাথে বৃত্ত সম্পর্কিত বৈশিষ্ট্য সমূহ পাঠ সত্যিই আনন্দদায়ক।

নিচে এই ত্রিভুজের সকল বৈশিষ্ট্যসমূহ একত্রে একটি তালিকায় তুলে ধরা হলো-


প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন

প্রশ্ন ১: বিষমবাহু ত্রিভুজের প্রধান বৈশিষ্ট্য কোনটি?
প্রশ্ন ২: বিষমবাহু ত্রিভুজের কোণগুলোর বৈশিষ্ট্য কী?
প্রশ্ন ৩: যে কোনো বিষমবাহু ত্রিভুজের তিনটি অন্তঃকোণের সমষ্টি কত?
প্রশ্ন ৪: বিষমবাহু ত্রিভুজের প্রতিসাম্য সম্পর্কে কোনটি সঠিক?
প্রশ্ন ৫: বিষমবাহু ত্রিভুজে বৃহত্তম কোণ কোথায় অবস্থান করে?
প্রশ্ন ৬: বাহু a, b, c হলে বিষমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র কী?
প্রশ্ন ৭: কোনো বিষমবাহু ত্রিভুজ কি সমবাহু হতে পারে?
প্রশ্ন ৮: বিষমবাহু ত্রিভুজের তিনটি মধ্যমার দৈর্ঘ্য কেমন হয়?
প্রশ্ন ৯: বিষমবাহু ত্রিভুজের তিনটি উচ্চতা কেমন হয়?
প্রশ্ন ১০: বিষমবাহু ত্রিভুজ কোন শ্রেণিভুক্ত?

FAQ: বিষমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য সম্পর্কিত সাধারণ প্রশ্ন

বিষমবাহু ত্রিভুজের মূল বৈশিষ্ট্য কী?

বিষমবাহু ত্রিভুজের মূল বৈশিষ্ট্য হলো এর তিনটি বাহুর দৈর্ঘ্য এবং তিনটি কোণ—সবই পরস্পর অসমান।

বিষমবাহু ত্রিভুজে কি প্রতিসাম্য রেখা থাকে?

না, বিষমবাহু ত্রিভুজে কোনো প্রতিসাম্য রেখা থাকে না।

বিষমবাহু ত্রিভুজের কোণগুলোর যোগফল কত?

বিষমবাহু ত্রিভুজসহ সকল ত্রিভুজের তিনটি অন্তঃকোণের যোগফল ১৮০°।

বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি বিশেষ সূত্রে নির্ণয় করতে হয়?

হ্যাঁ, সাধারণত হেরনের সূত্র বা ভূমি ও উচ্চতার সাহায্যে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা হয়।

এই কনটেন্ট
  • প্রথম প্রকাশকাল:
  • সর্বশেষ সম্পাদনা ও পরিমার্জন:
কনটেন্ট লেখক: মোঃ মুনজিল হোসেন
কনটেন্ট লেখক ও ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা
মোঃ মুনজিল হোসেন
পেজটি শেয়ার করুন
❮ Previous Next ❯