সামান্তরিকের বৈশিষ্ট্য

সামান্তরিক হলো সমতল জ্যামিতির একটি গুরুত্বপূর্ণ চতুর্ভুজ, যার নিজস্ব কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে।

টিউটোরিয়ালটি শেষে আপনি যা বলতে পারবেন–

এই আর্টিকেলের উদ্দেশ্য হলো সামান্তরিকের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করার মাধ্যমে একে অন্যান্য চতুর্ভুজ যেমন আয়তক্ষেত্র, রম্বস ও বর্গ থেকে কিভাবে আলাদা করে চেনা যায় তা সহজভাবে তুলে ধরা।

সামান্তরিক কী?

যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাকে সামান্তরিক বলে।

👉 বিস্তারিত জানতে দেখুন:
সামান্তরিক কাকে বলে

সামান্তরিকের বৈশিষ্ট্য অন্যান্য চতুর্ভুজের বৈশিষ্ট্যের সাথে কিছুটা মিলে যায়। মজার বিষয় হলো সামান্তরিকের ঐসব বৈশিষ্ট্য জানা থাকলে অন্যান্য সকল চতুর্ভুজের বৈশিষ্ট্য জানা খুবই সহজ হয়ে যায়। জ্যামিতির বেশকিছু মৌলিক ধারণা সামান্তরিকের বৈশিষ্ট্যকে ভিত্তি করে গড়ে উঠেছে।

তাছাড়া গণিত ও বিজ্ঞানের বিভিন্ন শাখা-প্রশাখায় সামান্তরিকের বিভিন্ন বৈশিষ্ট্য নানাভাবে ব্যবহৃত হয়।

যাহোক, সামান্তরিক সম্পর্কে আরও বেশি জানতে হলে সামান্তরিকের বৈশিষ্ট্য সম্পর্কে সম্মক জ্ঞান থাকা আবশ্যক।

সামান্তরিক চিত্র

সামান্তরিকের সমান ও সমান্তরাল বিপরীত বাহুগুলো ও কর্ণ নির্দেশিত সামান্তরিক
চিত্র: একটি সামান্তরিক যার সমান ও সমান্তরাল বিপরীত বাহুগুলো ও কর্ণ চিহ্নিত।

সামান্তরিকের মৌলিক বৈশিষ্ট্য

সামান্তরিকের বাহুর সমতা ও সমান্তরালতা; কোণের সমতা, সন্নিহিত কোণ, কর্ণ ইত্যাদির উপর ভিত্তি করে এর কতকগুলো বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়।

বিপরীত বাহু সমান ও সমান্তরাল

এটি সামান্তরিকের প্রধান পরিচায়ক বৈশিষ্ট্য।

বিপরীত কোণ সমান

সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি ১৮০°

চার কোণের সমষ্টি ৩৬০°

সামান্তরিকের কর্ণ সংক্রান্ত বৈশিষ্ট্য

সামান্তরিকের কর্ণ সংক্রান্ত কতকগুলো বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়।

কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে

👉 বিস্তারিত দেখুন:
সামান্তরিকের কর্ণ নির্ণয়ের সূত্র

প্রতিটি কর্ণ সামান্তরিককে দুইটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে

প্রমাণভিত্তিক গাণিতিক সমস্যায় এটি খুব গুরুত্বপূর্ণ

সামান্তরিকের ৩টি বৈশিষ্ট্য (Class 5–6)

সংক্ষেপে বলতে চাইলে সামান্তরিকের ৩টি প্রধান বৈশিষ্ট্য—

সামান্তরিকের ৪টি বৈশিষ্ট্য (Class 7–8)

সংক্ষেপে বলতে চাইলে সামান্তরিকের ৩টি প্রধান বৈশিষ্ট্য—

উন্নত বৈশিষ্ট্য (Higher Math / Class 9–10)

আরও জানতে 👉 দেখুন:
সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র

সামান্তরিক ও অন্যান্য চতুর্ভুজের সম্পর্ক

এটি পরীক্ষায় খুব জনপ্রিয় একটি প্রশ্ন।

সামান্তরিকের সকল মৌলিক বৈশিষ্ট্য

সামান্তরিকের সকল বৈশিষ্ট্যকে এক নজরে তুলে ধরা হলো।

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন

প্রশ্ন ১: সামান্তরিকের প্রধান বৈশিষ্ট্য কোনটি?
প্রশ্ন ২: সামান্তরিকের কোণ সংক্রান্ত কোন তথ্যটি সঠিক?
প্রশ্ন ৩: সামান্তরিকের সন্নিহিত দুই কোণের সমষ্টি কত?
প্রশ্ন ৪: সামান্তরিকের কর্ণদ্বয়ের মধ্যে সম্পর্ক কী?
প্রশ্ন ৫: একটি সামান্তরিকের চার কোণের সমষ্টি কত?
প্রশ্ন ৬: সামান্তরিকের একটি কর্ণ অঙ্কন করলে কোন আকৃতিতে বিভক্ত হয়?
প্রশ্ন ৭: সামান্তরিক কোন শ্রেণির জ্যামিতিক আকৃতি?
প্রশ্ন ৮: সামান্তরিকের সব বাহু সমান হলে সেটি কী হয়?
প্রশ্ন ৯: সামান্তরিকের সব কোণ সমকোণ হলে সেটি কী হয়?
প্রশ্ন ১০: একটি সামান্তরিকের কর্ণ কয়টি?

FAQ: সামান্তরিকের ক্ষেত্রফল সম্পর্কে সাধারণ প্রশ্ন

সামান্তরিক কী?

যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাকে সামান্তরিক বলে।

সামান্তরিকের বিপরীত বাহুগুলো কেমন হয়?

সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল হয়।

সামান্তরিকের বিপরীত কোণগুলোর মধ্যে কী সম্পর্ক আছে?

সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়।

সামান্তরিকের সন্নিহিত দুই কোণের সমষ্টি কত?

সামান্তরিকের যেকোনো সন্নিহিত দুই কোণের সমষ্টি ১৮০° হয়।

সামান্তরিকের কর্ণদ্বয়ের বৈশিষ্ট্য কী?

সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে।

সামান্তরিকের একটি কর্ণ কী সৃষ্টি করে?

সামান্তরিকের যেকোনো একটি কর্ণ সামান্তরিকটিকে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে।

একটি সামান্তরিকের চার কোণের সমষ্টি কত?

একটি সামান্তরিকের চারটি কোণের সমষ্টি ৩৬০°।

সামান্তরিক কি সবসময় আয়তক্ষেত্র হয়?

না, সামান্তরিকের সব কোণ সমকোণ হলে তবেই তা আয়তক্ষেত্র হয়।

সামান্তরিকের সব বাহু সমান হলে তাকে কী বলা হয়?

সামান্তরিকের সব বাহু সমান হলে তাকে রম্বস বলা হয়।

সামান্তরিক কোন ধরনের জ্যামিতিক চিত্র?

সামান্তরিক একটি বিশেষ ধরনের চতুর্ভুজ।

এই কনটেন্ট
  • প্রথম প্রকাশকাল:
  • সর্বশেষ সম্পাদনা ও পরিমার্জন:
কনটেন্ট লেখক: মোঃ মুনজিল হোসেন
কনটেন্ট লেখক ও ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা
মোঃ মুনজিল হোসেন
পেজটি শেয়ার করুন
❮ Previous Next ❯